শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪

বীর মুক্তিযোদ্ধা ম. আ. মুক্তাদিরের ২০তম মৃত্যুবার্ষিকী ১৪ সেপ্টেম্বর

বীর মুক্তিযোদ্ধা ম. আ. মুক্তাদিরের ২০তম মৃত্যুবার্ষিকী ১৪ সেপ্টেম্বর

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, সমাজ প্রগতির আন্দোলনের অগ্রসৈনিক, আমৃত্যু আপোষহীন সংগ্রামী জননেতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম ম. আ. মুক্তাদির’র ২০তম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য “বীর মুক্তিযোদ্ধা ম. আ. মুক্তাদির স্মৃতি কল্যাণ ট্রাস্ট” সিলেট এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে মরহুমের দক্ষিণ সুমরা কদমতলীস্থ পারিবারিক কবরস্থান জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, জোহরের নামাজের পর কদমতলী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তাছাড়াও ১৬ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কদমতলী প্রাইমারী স্কুলে ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হবে।

ষাটের দশকের মাঝামাঝি সময় থেকে ছাত্র রাজনীতি, মহান মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তীতে এদেশের মানুষের অধিকার-ক্ষমতা-কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই-যুদ্ধ-সংগ্রামে আমৃত্যু আপোষহীন লড়াকু কর্মবীর মরহুম ম. আ. মুক্তাদিরের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরার প্রত্যয় নিয়ে উল্লেখিত কর্মসূচীতে অংশ গ্রহণ ও তা সফল করে তোলার জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সর্বস্থরের ছাত্র, শ্রমিক, পেশাজীবী-শ্রমজীবী-কর্মচারী, সচেতন জনগণের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন ট্রাস্টের আহবায়ক ডাঃ মোঃ ময়নুল ইসলাম।

– প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026