শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১১

হেভিওয়েট বক্সার কেন নরটনের মৃত্যু

হেভিওয়েট বক্সার কেন নরটনের মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ: সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন কেন নরটন আর নেই। ঐতিহাসিক এক লড়াইয়ে বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর চোয়াল ভেঙে দেয়া এই মুষ্টিযোদ্ধা বুধবার মারা গেছেন।

মোহাম্মদ আলীর সঙ্গে তিনটি স্মরণীয় লড়াই হয়েছিল নরটনের। ১৯৭৩ সালে ১২ রাউন্ডের লড়াইয়ে আলীকে হারিয়ে নর্থ আমেরিকান বক্সিং ফেডারেশন হেভিওয়েট শিরোপা জিতেছিলেন তিনি। নরটনের সাবেক ম্যানেজার জিন কিরয় বলেন, আলী মনে করেছিলেন তিনি সহজেই জিতে যাবেন। কিন্তু নরটন অপ্রচলিতভাবে লড়ে আলীকে ভড়কে দেন। তিনি জানান, চোয়াল ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি হওয়া আলীকে দেখতে গিয়েছিলেন নরটন। আলী তখন বলেছিলেন, তিনি আর নরটনের সঙ্গে লড়তে চান না।
কিন্তু ছয় মাস পরেই এক লড়াইয়ে নরটনকে হারিয়ে প্রতিশোধ নেন আলী। আর ১৯৭৬ সালের সেপ্টেম্বরে শেষ লড়াইয়ে নরটনকে হারিয়ে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল ও ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন শিরোপা ধরে রাখেন তিনি।
মার্কিন মেরিন কোরে থাকার সময় বক্সিং রিংয়ে নামেন নরটন। ১৯৬৭ সালে পেশাদার মুষ্টিযুদ্ধে পা রাখেন তিনি। নরটনের কর্পোরেট ম্যানেজার ও বন্ধু প্যাট্রিক টেনর জানান, অ্যারিজোনার বুলহেড সিটির একটি হাসপাতালে মুত্যুর সময় নরটনের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি হৃদরোগে ভুগছিলেন। রয়টার্সকে তিনি বলেন, অসুস্থতার কারণে প্রায় এক বছর ধরে তার চিকিৎসা চলছিল। বিকেলের একটু আগে তিনি মারা যান। তিনি শুধু অসাধারণ এক বক্সারই নন, ধার্মিক, ভদ্র ও একজন ভালো মানুষ ছিলেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026