শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬

লন্ডনে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মেয়র আনিসুল হক

লন্ডনে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মেয়র আনিসুল হক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সব গুজব কে মিথ্যা প্রমাণ করে বেঁচে আছেন মেয়র আনিসুল হক। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী।

যে মানুষটি সব সময় জনগণের সেবায় নিয়োজিত থাকতেন আর চিন্তা করতেন কিভাবে নিজ নির্বাচনী এলাকার জনগণের উন্নয়ন করা যায় সে মানুষটি বিগত একমাস যাবত শুয়ে আছেন লন্ডনের একটি হাসপাতালে। তাঁর পাশে নেই কোন দর্শনার্থীর ভিড় কন্ঠেও নেই কোন কথা। অনেকটা নিঃসঙ্গ অবস্থায় শুয়ে আছেন হাসপাতালের বেডে। কেননা তাঁর পাশে কেবলমাত্র আপনজন ছাড়া অন্য কাউকে যেতে চিকিৎসকদের পক্ষ থেকে বারণ করা হয়েছে।

গত ১৩ আগস্ট থেকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকা উত্তর সিটি কার্পোরেশনের মেয়র আনিসুল হক। মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহ জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন।

কিন্তু তার এ অসুস্থতা নিয়ে নানা বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযেগ মাধ্যমে। তার অবস্থা আশংকাজনক এবং তিনি জীবিত নেই এমন খবরও চাউর হয়ে পড়ে সম্প্রতি। কিন্তু এ ব্যাপারে তার প্রকৃত অবস্থা জানার সুযোগ না থাকায় এ নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায় গত ১২ অক্টোবর মঙ্গলবার তিনি যে হাসপাতালে চিকিৎসাধিন আছেন সেখানে সাংবাদিক রহমত আলীর যাওয়ার সুযোগ হয়। মেয়রের প্রকৃত অবস্থা দেখার সুযোগ মিলে। দেখা যায় মেয়র আনিসুল হকের শরীরের বিভিন্ন অংশে মেডিকেল যন্ত্রাংশ ও নাকের মধ্যে অক্সিজেন লাগানো। এপাশ-ওপাশ করছেন কিন্তু সে সংযোগের কারণে দিক পরিবর্তন বা পাশ কাটাতে পারছেন না। শ্বাস প্রশ্বাস মোটামুটি স্বাভাবিক, তবে কোন কোন সময় একটু ঘনঘন নিশ্বাস নিচ্ছেন। চোখ দিয়ে অপলক দৃষ্টিতে তাকালেও দৃষ্টি এখনও ফিরে আসেনি। সেসময় সেখানে পরিচর্যাকারী ছাড়া আর কেউ ছিলেন না। সকালের দিকে তার স্ত্রী এসেছিলেন বলে জানা যায়। দর্শনার্থীদের সাক্ষাত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। কেবলমাত্র তালিকাভুক্ত ঘনিষ্ঠজন ছাড়া আর কেউ সেখানে যাওয়ার সুযোগ নেই। আমরা বিশেষ সুযোগ সেখানে পৌছে যাই।

এদিকে, লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির ।

মেয়রের স্ত্রী রুবানা হকের সূত্রের বরাত দিয়ে নাদিম কাদির জানায়, ঘুম পাড়িয়ে রাখা আনিসকে এখন আস্তে আস্তে ঘুম থেকে জাগানো হচ্ছে এবং অক্সিজেন যন্ত্র খুলে ফেলা হয়েছে ।

নাদিম কাদির জানিয়েছেন, লন্ডনে বাংলাদেশের হাই কমিশন মেয়র আনিসুল হকের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। মেয়রকে নিয়ে ঢাকায় গুজবকে মিথ্যা সংবাদ বলে, নাদিম কাদির জানান, একজন জীবিত মানুষকে মৃত বানাতে চাই কেন বুঝি না । এ রকম গুজব সত্যি ব্রিবতকর ।

উল্লেখ্য, ২ মাস পূর্বে দেশে থাকাকালীন তিনি প্রথম বার এ রোগে আক্রান্ত হন কিন্তু সেখানে রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। এরপর পারিবারিক কাজে গত ২৮ জুলাই লন্ডনে চলে আসেন এবং আবারও অসুস্থ হয়ে পড়েন।

এরপর সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং তার প্রকৃত রোগ নির্ণয় করা হয়। বর্তমানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। রয়েছেন ইনটেসিভ কেয়ারে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক হতে আরো কয়েকমাস সময় লাগতে পারে। তবে পূর্বের চাইতে তার অবস্থা এখন ভালো ও ধীরে ধীরে তা উন্নতি হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026