শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য খোলা হয়েছে ‘গুরু কা লাঙ্গর’। শিখ সম্প্রদায়ের এই সংগঠনটি প্রতিদিন ৩৫ হাজার রোহিঙ্গা শরণার্থীর জন্য খাবারের ব্যবস্থা করবে। স্বেচাসেবী সংগঠন খালসা এইড (ইন্ডিয়া) আজ থেকে বাংলাদেশের টেকনাফ সীমান্তে কাজ শুরু করেছে বলে জানায় দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্
রাথমিক ভাবে স্বেচ্ছাসেবী এই দলটি রোহিঙ্গাদের প্যাকেটজাত খাবার ও পানি বিতরন করে। তবে আজ থেকে তারা রান্না করা খাবার সরবরাহ করতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার থেকে শাহপরীর দ্বীপে অবস্থান নিয়ে রোহিঙ্গাদের জন্য ভাত ও সবজির ব্যবস্থা করছে দলটি।