শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০

ভারত-জাপান পরিকল্পনায় চীনের হুঁশিয়ারি

ভারত-জাপান পরিকল্পনায় চীনের হুঁশিয়ারি

 

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে জাপান। এতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। শুক্রবার সতর্ক করে দিয়ে চীন বলেছে, ভৌগলিক সার্বভৌমত্বে চীন ও ভারতের মধ্যে যে বিরোধ চলছে তাতে তৃতীয় কোনো পক্ষকেই হস্তক্ষেপ করতে দেয়া হবে না। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

এতে বলা হয়, ভারত ও জাপান যৌথ বিবৃতিতে এর আগে বলা হয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিনিয়োগ করবে জাপান। এর জবাবে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানিং বলেছেন, একটি বিষয়ে স্পষ্ট থাকতে হবে। তা হলো, এখনও ভারত ও চীনের সীমান্ত পুরোপুরি চিহ্নিত করা হয় নি। সীমান্তের পূর্বাঞ্চলে এখনও আমাদের মধ্যে বিরোধ আছে। উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য এমন সমঝোতা খোঁজার চেষ্টা করছি আমরা।

আমরা আশা করি, এমন অবস্থায় ভারত ও অন্য যেকোনো দেশ আমাদের এমন উদ্দেশ্যের প্রতি সম্মান দেখাবে। এই সমস্যা সমাধানে তৃতীয় কোনো দেশের জড়িত হওয়া উচিত নয়। এক্ষেত্রে তিনি অরুণাচল প্রদেশের নাম উল্লেখ করেন নি। এই অরুণাচল নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা দেখা দেয় মাঝে মাঝেই। অরুণাচল প্রদেশকে চীন নিজেদের বলে দাবি করে। সে দিকে ইঙ্গিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ভারত-চীন সীমান্তের পূর্বাঞ্চলীয় অংশের সমস্যা সমাধানে সমঝোতা প্রচেষ্টা চলছে এখনও।

তবে মুখপাত্র হুয়া চানিং বলেছেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ক্ষেত্রে গঠনমুলক যেকোনো কাজ করতে পারে ভারত ও জাপান। তারা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতামুলক কাজ করতে পারে। কাজ করতে পারে শান্তি, স্থিতিশীলতা ও আঞ্চলিক উন্নয়নে। মুখপাত্র হুয়া চানিং বলেন, আমি বলতে চাই এশিয়ায় গুরুত্বপূর্ণ দেশ ভারত ও জাপান। ভারত-জাপান যৌথ ঘোষণার জবাবে মুখপাত্র হুয়া চানিং বলেন, ওই বিবৃতিতে বিরোধ মিটানোর কথা বলা হয়েছে সমঝোতা ও আলোচনার মাধ্যমে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026