শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮

জন্মদিনে মোদিকে ৬৮ পয়সার ৪০০ চেক উপহার

জন্মদিনে মোদিকে ৬৮ পয়সার ৪০০ চেক উপহার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আপনি যদি দেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার দেওয়ার সুযোগ পান, তাহলে কী দেবেন? যা–ই দেন না কেন, প্রধানমন্ত্রীকে চেক নিশ্চয়ই দেবেন না। তাও আবার ৬৮ পয়সার চেক।

হ্যাঁ, ৬৮ পয়সার চেক! তা-ও একটা-দুইটা নয়, ৪০০টি চেক! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৭তম জন্মদিনে তাঁকে এই চেক উপহার দিয়েছেন অন্ধ্রপ্রদেশের অবহেলিত কৃষকেরা।

১৭ সেপ্টেম্বর রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৭ তম জন্মদিন ছিল। তিনি ৬৭ বছর পূর্ণ করে ৬৮ বছরে পা দিয়েছেন।

এদিন প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে অন্ধ্রপ্রদেশের খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে কাজ করা রায়ালাসীমা সাগুনীতি সাধনা সমিতি (আরএসএসএস) এক অনুষ্ঠানের মাধ্যমে তা উদযাপন করেন।

আর সে অনুষ্ঠান থেকে ৬৮ পয়সার ৪০০ চেক প্রধানমন্ত্রীর কাছে জন্মদিনের উপহার হিসেবে পাঠানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026