বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩১

জ্বালানি তেল আমদানি বন্ধ হওয়ার আশঙ্কা

জ্বালানি তেল আমদানি বন্ধ হওয়ার আশঙ্কা

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ করে দিতে পারে। বিপিসির ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভ্রান্তিমূলক মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় কার্যক্রম চালাতে অস্বীকৃতি জানানোয় তেল আমদানি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান মো. ইউনূসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, দুদকের মামলাটি একটি বিভ্রান্তিমূলক মামলা। যে অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে, সেটি সঠিক নয়। কাজেই সংশ্লিষ্ট কর্মকর্তারা তেল আমদানির জন্য প্রয়োজনীয় কাগজে সই করতে চাইছেন না। তবে সব পর্যায়ে কথাবার্তা বলে চেষ্টা করা হচ্ছে এই কার্যক্রম অব্যাহত রাখতে। সেটি যদি করা যায় তাহলে তেল আমদানি বন্ধ হবে না। এখন পর্যন্ত তেল আমদানি বন্ধ হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

মামলার বিষয়ে জানা গেছে, বিপিসি যে জ্বালানি তেল আমদানি করে, তাতে কখনো কখনো কিছু তেল কম পাওয়া যায়। কখনো আবার কিছু জ্বালানি তেল বেশিও পাওয়া যায়। দুদক যেসব জাহাজের চালানে তেল কিছু কম পাওয়া যায়, সেগুলোকে হিসাবে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে। যেসব চালানে তেল বেশি পাওয়া যায়, সেগুলো তারা হিসাবে নেয়নি।

বিপিসির চেয়ারম্যান মো. ইউনূসুর রহমান আরও বলেন, তেল আমদানির ক্ষেত্রে কিছু সিস্টেম লস হয়। তার একটি গ্রহণযোগ্য মাত্রাও আছে। আবার কখনো কখনো আমদানির ক্ষেত্রে কিছু তেল বেশি পাওয়া যায়। তার কারণ, যেখান থেকে জাহাজে তেল ভরা হয়, সেখানকার হিসাব-নিকাশে কিছুটা তারতম্য হয় কিংবা যে জাহাজটিতে তেল আমদানি করা হচ্ছে, সেটিতে আগেরই কিছু তেল থেকে যায়। অভিযোগ করতে হলে সিস্টেম লস বা তেল যতটুকু কম পাওয়া যাচ্ছে তার সঙ্গে বেশি পাওয়ার বিষয়টিও হিসাবে নিতে হবে। সেটা হিসাবে না নেওয়ায় ও গ্রহণযোগ্য সিস্টেম লস বিবেচনা না করায় বিভ্রান্তিমূলক মামলা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026