শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

লন্ডনের এক সাথে ৩৫ জনের বসবাস তিন বেডরুমের ঘরে

লন্ডনের এক সাথে ৩৫ জনের বসবাস তিন বেডরুমের ঘরে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিভিন্ন ধর্ম-বর্ণ-জাতির বসবাস লন্ডন শহরে। এই শহরকে বলা হয় ওভার ক্রাইডেড সিটি বা অতিরিক্ত মানুষের শহর। তবে এবার সত্যি বিচিত্র খবর!

উত্তর লন্ডনে তিন বেড রুমের একটি ঘরে ৩৫ জন পুরুষ বসবাস এর খবর পায় স্থানীয় ব্রেন্ট কাউন্সিল।

ওভার ক্রাউডিং এবং এন্টি সোসাল বিহেভিয়ারের অভিযোগ পেয়ে গত মঙ্গলবার বারার কর্মকর্তা এবং পুলিশ এই অভিযান পরিচালনা করে। এতে এক রুমে ৮ জন পুরুষকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। রান্নাঘর এবং ঘরের পেছনের বাগানেও পাওয়া গেছে ম্যাট্টেস।

প্রতিটি রুমের এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত ম্যাট্টেস বিছিয়ে তারা ঘুমাতেন। ব্রেন্ট কাউন্সিলের অফিসাররা বারাব একটি ঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন।

এদিকে অসুস্থ্য ল্যান্ডলর্ড, লাইসেন্সবিহীন রেন্টিং এবং হাউসিং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ৩০ হাজার পাউন্ড জড়িমানার বিধান রেখে নতুন আইন আসছে ব্রেন্ট কাউন্সিলে।

কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, অভিযানের পর তাৎক্ষনিকভাবে ঘরের টেনেন্টকে উৎখাত করা হয়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026