শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৪

সিলেটের রাইজ স্কুল পরিদর্শন করলেন রুশনারা আলী

সিলেটের রাইজ স্কুল পরিদর্শন করলেন রুশনারা আলী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী বলেছেন, সিলেটের শিক্ষার্থীরা এখান থেকে আন্তর্জাতিক শিক্ষাঙ্গনের সমপর্যায়ের শিক্ষা পাচ্ছে। গতকাল বুধবার নগরীর সুবিদবাজারের রয়েল ইনস্টিটিউট অব স্ট্মার্ট এডুকেশন (রাইজ) স্কুলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামীতে রাইজ স্কুলের সঙ্গে তার নির্বাচনী আসন বেথনাল গ্রিন বোর বিভিম্ন শিক্ষা কার্যক্রমের টুইনিং প্রজেক্ট করা যায় কি-না, অথবা সেখানকার শিক্ষকদের মাধ্যমে এখানে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা যায় কি-না তা নিয়ে ভাবা হচ্ছে। স্কুল পরিদর্শনকালে জিনাত মোস্তফার পরিচালনায় স্কুলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভা শেষে রুশনারা আলী রাইজ স্কুলের শিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। তাকে স্কুলের বিভিম্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখান রাইজ স্কুলের প্রিন্সিপাল ডরেট ওয়াট।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ডেভিট অ্যাসলি, ডিআইটি রোজিনা হাসান, বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, সহ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, ভাইস চেয়ারম্যান এহসানুল কবির চৌধুরী, প্রকল্প পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ইউরোকিডস স্কুলের প্রিন্সিপাল রুশিনা চৌধুরী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026