শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার গুজব ছড়ানো পোর্টালটি গায়েব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার গুজব ছড়ানো পোর্টালটি গায়েব

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয় বলে সংবাদ প্রকাশ করে কলকাতাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল লুকইস্ট ডট ইন।

প্রধানমন্ত্রীর উপর কথিত ব্যর্থ হামলার সঙ্গে একটি বিশেষ বাহিনীর সদস্যদের জড়িত থাকার সংবাদ প্রকাশ করা ওই নিউজ পোর্টালটিতে বাংলাদেশ থেকে এখন আর ঢোকা যাচ্ছে না।

লুকইস্ট ডট ইন এর প্রতিবেদক সুবীর ভৌমিক প্রতিবেদনটি করেন। এতে বলা হয়, ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১১ বার হত্যার চেষ্টা করা হয়। আগস্টের শেষদিকে বিশ্বস্ত দেহরক্ষী এবং সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা প্রধানমন্ত্রীর উপর হামলাচেষ্টা প্রতিহত করে।

ওই সংবাদ এবং একটি বিদেশি টিভি চ্যানেলের সূত্র ধরে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে সংবাদ প্রকাশ করে। এরপর প্রধানমন্ত্রীর উপর প্রাণনাশী হামলার ব্যর্থ প্রচেষ্টার খবরটিকে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ মর্মে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে ‘এরূপ ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন এবং বিচার বিবেচনা প্রসূত মিডিয়া কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ’ করা হয়। এরপর থেকে লুকইস্ট ডট ইন এর ওই সংবাদের লিংকসহ তাদের সাইটে ঢোকা যাচ্ছে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026