শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশী কাপড়কে বিশ্ব বাজারে তুলে ধরতে ইউকের ফ্যাশন জগতে সাঈদাসি ব্রান্ডের আত্নপ্রকাশ।
গ
ত রবিবার লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হল সাঈদাসি ব্রান্ডের প্রথম ফ্যাশন শো। দুপুর ৪টা থেকে শুরু হয়ে ফ্যাশন শো চলে রাত ৯টা পর্যন্ত। এতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি ঘটে। ১০টি ক্যাটাগরিতে ফ্যাশন শোতে বাংলাদেশের মুসলিন, জামদানি, সিল্ক, হাফ সিল্ক, জর্জেট, সুতি, বেনারসি, কাতান ও পাঞ্জাবী প্রদর্শিত হয়। বিশ্ববাজারে বাংলাদেশী কাপড়কে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান এর মূল উদ্যোক্তা সাঈদা চৌধুরী।
আমিন রাজা ও ইফাত চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ফ্যাশন শো’র পাশাপাশি গান পরিবেশন করেন ইউকের জনপ্রিয় শিল্পীরা। এ ধরনের আয়োজন বাংলাদেশের পোশক শিল্পকে এগিয়ে নিয়ে যাবে বলেন মনে করেন বাংলাদেশ হাই কমিশনের কর্মাশিয়াল কাউন্সিলার শরিফা খান।
সফল আয়োজন সম্পর্কে বলতে গিয়ে প্রজেক্ট কো অডিনেটর সিরাজুল বাছিত চৌধুরী বলেন, কমিউনিটির মানুষের ভালবাসায় আমি আনন্দিত। আমি মনে করি এই শুভযাত্রা আজীবন চলতে থাকবে।
অতিথিরা ফ্যাশন ডিজাইনার সাঈদা চৌধুরীর সাফল্য কামনা করে বলেন, ইউকের ফ্যাশন ইন্ডাষ্ট্রির টার্নওভার বছরে প্রায় ২৬ বিলিয়ন পাউন্ড। বিশাল এই ইন্ডাষ্ট্রিতে বাঙালীদের পদচারণা নেই বললেই চলে। সাঈদা চৌধুরীর পথ ধরে ইউকের ফ্যাশন জগতে বৃটিশ বাঙালীদের উপস্থিতি দিন দিন বাড়বে বলে আশা করেন সবাই। এ সময় কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।