বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫

ফের লন্ডন আন্ডারগ্রাউন্ডে বিস্ফোরণ: আতংকিত যাত্রীদের পদচাপায় পাচঁ জন আহত

ফের লন্ডন আন্ডারগ্রাউন্ডে বিস্ফোরণ: আতংকিত যাত্রীদের পদচাপায় পাচঁ জন আহত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এই কিছুদিন আগে লন্ডনের পাতাল রেলস্টেশনে এক বিস্ফোরণ ঘটেছে। পশ্চিম লন্ডনের পারসন্স গ্রিন স্টেশনে এই বিস্ফোরণ ঘটার রেশ এখনো কাটেনি। এরইমধ্যে আবারও মঙ্গলবার টাওয়ার হিল রেল স্টেশনের একটি পাতাল ট্রেনে বিস্ফোরণের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাতাল ট্রেনে বিস্ফোরণের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্ফোরণের বিকট আওয়াজ এবং ধোঁয়ায় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গেলে পদচাপায় ৫ জন আহত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে একটি ছোট্ট ডিভাইস জ্বলতে দেখা গেছে। ধোঁয়ায় ভরে গেছে ট্রেনের বগি। এসিডের গন্ধও পাওয়া গেছে বলে খবর এসেছে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত জানা যায়নি।

এক সাংবাদিক টুইটে বলেছেন, একটি ব্যাগে ছোট্ট একটি বিস্ফোরণের পর টাওয়ার হিল স্টেশন বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীরা আতঙ্কে পালিয়ে যায়। পদাচাপায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

এক প্রত্যক্ষদর্শী টুইটারে লিখেছেন, কি ঘটেছিল ঠিক জানি না। কেউ একজন ট্রেনে জ্বলন্ত কিছু ছুড়েছিল।

 ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছে, বিস্ফোরণটি ঘটেছে একটি মোবাইল চার্জার থেকে। ভিডিওতে টাওয়ার হিলে সতর্ক সংকেত বেজে ওঠা এবং লোকজনকে স্টেশন ছেড়ে যেতে দেখা গেছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026