শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫

রোহিঙ্গা সঙ্কট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে জাপান

রোহিঙ্গা সঙ্কট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে জাপান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীদের হাত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। এ সংকট সমাধানে দেশটি বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে।

বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক প্রাতঃরাশ বৈঠক শেষে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি এ আশ্বাস দেন।

এর আগে সকালে ঢাকায় পৌঁছান জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি। এর পর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।

শাহরিয়ার আলম জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন ও শরণার্থী সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাপানকে পাশে চায় বলে আইওয়াও হরিকে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সফরের আগে আইওয়াও হরি মিয়ানমার সফর করেন। সেখানে তিনি সুচির সরকার ও দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি রাখাইন রাজ্যও সফরে গেছেন। সেখানে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের ক্যাম্প (আইডিপি ক্যাম্প) পরিদর্শন করেছেন। রোহিঙ্গা সংকট নিয়ে জাপান খুবই সতর্ক অবস্থানে আছে। তারা কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার পক্ষে অবস্থান ব্যক্ত করলেও তেমন কিছুই বলেনি। তবে রোহিঙ্গাদের জন্য জাপান ত্রাণ সহায়তা দিচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026