বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪

রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ স্কুল স্থাপন করবে ইউনিসেফ

রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ স্কুল স্থাপন করবে ইউনিসেফ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ’র বেশি স্কুল স্থাপন করবে ইউনিসেফ। বর্তমানে ইউনিসেফ কক্সবাজারের অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিশুদের জন্য ১৮২টি স্কুল পরিচালনা করছে।

এতে প্রায় ১৫০০ শিশু শিক্ষা লাভ করছে বলে ইউনিসেফের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়। আগামী বছরের মধ্যে পরিধি বৃদ্ধি করে ১৫০০ থেকে ২ লাখ রোহিঙ্গা শিশুকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ইউনিসেফের। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার বলেন, এই সংকপূর্ণ সময়ে রোহিঙ্গা শিশুরা অনেক বেশি ভুক্তভোগী।

এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সময়ে তাদের নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে শিক্ষার সুযোগ দেওয়া উচিত। তিতিন আরো বলেন, এখনই তাদের পর্যাপ্ত স্বাভাবিক জ্ঞানের প্রয়োজন, যাতে তারা তাদের ভবিষ্যত গড়তে পারে।

এই স্কুলগুলোতে ৪ থেকে ৬ বছরের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা এবং ৬ থেকে ১৪ বছরের শিশুদের জন্য অনানুষ্ঠানিক মৌলিক শিক্ষা দিচ্ছে।

প্রতিটি স্কুল তিন শিফটে চালানো হয় এবং প্রতি শিফটে ৩৫ শিশুর শিক্ষার ব্যবস্থা রয়েছে। স্কুলগুলোতে বাংলা, ইংরেজি, গণিত, বার্মিজ, বিজ্ঞান এবং মানবিক বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে।

শিশুদের স্বাস্থ্যগত ও জীবনমুখী দক্ষতা বৃদ্ধির জন্য মানসিক কাউন্সিলিং দেয়া হচ্ছে। শিশুদের মাঝে বই, কলম, পেন্সিল, রং পেন্সিল, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।

গত ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে কক্সবাজারে আসা রোহিঙ্গাদের এক-চতুর্থাংশের বেশি শিশু।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026