বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫

ধুমপায়ীদের অভ্যাস পরিত্যাগে সাহায্য করবে লন্ডনের কয়েকটি কাউন্সিল

ধুমপায়ীদের অভ্যাস পরিত্যাগে সাহায্য করবে লন্ডনের কয়েকটি কাউন্সিল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ধুমপায়ীদের এই বাজে অভ্যাস পরিত্যাগে উদ্বুদ্ধ করতে জাতীয় ভিত্তিক মাসব্যাপি প্রচারাভিযান স্টপোবারম্বকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সহ লন্ডনের ৩০টি বারার অর্থায়ন ও সহযোগিতায় এসোসিয়েশন অব ডিরেক্টরস অব পাবলিক হেলথ (এডিপিএইচ) লন্ডন এর উদ্দ্যোগে চালু হয়েছে নতুন একটি ধুমপান নিরোধক হেল্প লাইন সেবা।

ধুমপায়ীদের এই বাজে অভ্যাস পরিত্যাগে উদ্বুদ্ধ করতে জাতীয় ভিত্তিক মাসব্যাপি প্রচারাভিযান স্টপোবারম্বকে সামনে রেখে স্টপ স্মকিং লন্ডন হেল্পলাইন (০৩০০ ১২৩ ১০৪৪) চালু করা হয়। লন্ডন ভিত্তিক নতুন হেল্পলাইনটিতে (০৩০০ ১২৩ ১০৪৪) আপনি সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং শনি ও রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কল করা যাবে।

এছাড়া আপনি টাওয়ার হ্যামলেটস স্টপ স্মোকিং পোর্টাল ভিজিট করেও সব তথ্য পাওয়া যাবে। কুইট রাইট টাওয়ার হ্যামলেটস’ এ ০২০ ৭৮৮২ ৮২৩০ নাম্বারে ফোন করে (সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত) ফ্রি পরামর্শ ও সহায়তা পাওয়া যাবে। http://www.smokefree.nhs.uk/oneyou/stoptober এই ওয়েবসাইট ভিজিট করে স্টোপবার এ সাইন আপ করে ফ্রি সহায়তা পাওয়া যাবে।

এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, আমরা সবাই জানি যে, ধুমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই অভ্যাস পরিত্যাগে স্টপোবার ক্যাম্পেইন হচ্চেছ ভালো একটি সুযোগ, যা অনেক ধুমপায়িকে অভ্যাস পরিত্যাগে সাহায্য করেছে। অতি সহজে ও স্বাচ্চছন্দ্যের সাথে ধুমপান পরিত্যাগে আগ্রহীদের অভিজ্ঞ ও পেশাদার সাহায্য ও সহযোগিতা দিতে আমরা অন্যান্য কাউন্সিলের সাথে পার্টনারশীপের ভিত্তিতে কাজ করছি।

ফাবিয়ানা বোরিন একজন ধুমপায়ি। যখন তিনি জানলেন যে তিনি অন্তচ্ঞসত্তা, তখন সিদ্ধান্ত নিলেন ধুমপানের মতো বাজে অভ্যাস পরিত্যাগ করার। তিনি লাইমহাউজ প্র্যাক্টিসে অবস্থিত কুইট রাইট সার্ভিসের দিপুলকে ফোন করেন এবং এখন প্রতি সপ্তাহে তাঁর সাথে দেখা করেন। গত ১০ বছর ধরে তিনি দিনে কমপক্ষে ১০টি সিগারেটে সপ্তাহে ২৫ গ্রাম তামাক সেবন করতেন।

তিনি প্রাথমিক অবস্থায় ধীরে ধীরে ধুমপানের সংখ্যা কমিয়ে আনছেন এবং পেচ ও ইনহেলেটর ব্যবহার করছেন। ফাবিয়ানা বলেন, আমার মতো ধুমপায়িদের আমি এই সার্ভিস গ্রহণ করার জন্য অনুরোধ করবো। দিপুলের সহযোগিতা ছাড়া আমার পক্ষে কখনোই এই অভ্যাস ছাড়া সম্ভব হতো না। স্টপোবার ক্যাম্পেইনের প্রথম দিকে ধুমপান পরিত্যাগে ই-সিগারেট ব্যবহারকে সমর্থন করতো। টা

ওয়ার হ্যামলেটসের ডিরেক্টর অব পাবলিক হেলথ, ডা সোমেন ব্যানার্জী বলেন, ই-সিগারেট ধুমপানের অভ্যাস পরিত্যাগে সাহায্য করে বলে গবেষনায় প্রমাণ পাওয়া গেছে। তদুপরি, ই-সিগারেট আপনাকে ধুমপানের অভ্যাস ছাড়তে সাহায্য করলেও স্থানীয় স্টপ স্মোকিং সার্ভিস আপনাকে ধুমপান পরিত্যাগে সফল হওয়ার সেরা পরামর্শটা দেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026