শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যস্থতায় আগ্রহী নয় ভারত

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যস্থতায় আগ্রহী নয় ভারত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রোহিঙ্গা সংকট নিরসনে ভারতকে পাশে পেতে চায় বাংলাদেশ। বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা দেওয়ার ব্যাপারে গত শুক্রবারও বাংলাদেশকে পুনরায় আশ্বাস দিয়েছে নয়াদিল্লি।

কিন্তু সুত্রমতে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতায় অথবা কোন সমাধানে আগ্রহ নেই প্রতিবেশী দেশ ভারতের। এমন দাবী করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল রাশিয়ান সংবাদমাধ্যম স্পুটনিক এই খবর প্রকাশ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উধৃতি দিয়ে স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে ওই প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার মন্তব্য দেওয়া হয়নি। তবে

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক আগামী ৩ অক্টোবর চার দিনের সফরে ভারত যাচ্ছেন। ভারতের অর্থনৈতিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে তার এ সফর। তবে সফরের সুযোগে রোহিঙ্গা সংকট নিয়ে দেশটির কর্মকর্তা ও নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি। রোহিঙ্গা সংকট নিরসনে ভারতকে পাশে পেতে চায় ঢাকা।

অন্যদিকে আগামী ৩ অক্টোবর ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং ২৩ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরে আসছেন। এসব সফরে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026