শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫

আসছে নারী সুপারহিরো

আসছে নারী সুপারহিরো

বিনোদন ডেস্ক: মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো সিনেমা থর-এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী নাটালি পোর্টম্যান জানালেন, একজন নারী সুপারহিরো চরিত্র নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

নাটালি আরও বলেন, অবশ্যই, সুপারহিরো সিনেমাগুলোতে মূল চরিত্রে অশ্বেতাঙ্গ কাউকে দেখাটাও হবে দারুণ। আবার সুপারভিলেইন হিসেবেও একজন নারীকে দেখতে চাই আমি। একজন নারী সুপাহিরোকে ফুটিয়ে তোলাটা মার্ভেলের জন্য একটি নতুন চ্যালেঞ্জ স্বরূপ হবে। তবে আমি মনে করি নারীর প্রতি সম্মান প্রদর্শন করেই তারা চরিত্রটি নির্মাণ করবেন। থর সিরিজের দ্বিতীয় পর্ব প্রথম সিনেমার পরিচালক প্যাটি জেনকিনসন পরিচালনা করছেন না, আর এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন পোর্টম্যান।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, সায়েন্সফিকশনভিত্তিক সুপারহিরো সিনেমা ‘থর : দি ডার্ক ওয়াল্ড’ সিনেমার প্রচারণায় এক সাক্ষাৎকারে নাটালি বলেন, পৃথিবীতে অনেক সাহসী নারী রয়েছেন।

তবে যখন তেমন একজন নারী চরিত্রকে কেন্দ্র করে একটি সুপারহিরো সিনেমা নির্মিত হবে তখন সেটি দারুণ হবে বলে আমি মনে করি। আমি যতদূর শুনেছি, মার্ভেল সে রকমই একটি সিনেমা তৈরি করতে যাচ্ছে। তিনি বলেন, আমি খুবই আশাহত হয়েছি, কারণ প্যাটি একজন অসাধারণ নারী। আমি আবারও তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলাম। তবে তার এই সিদ্ধান্তর পিছনেও কারণ ছিল। অ্যালেন টেইলারও দারুণ। তাই ভালো খারাপ মিলিয়ে এক ধরনের মিশ্র অনুভূতি কাজ করছে আমার মধ্যে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026