রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭

ভারতের সঙ্গে ৩৬ হাজার কোটি টাকার চুক্তি

ভারতের সঙ্গে ৩৬ হাজার কোটি টাকার চুক্তি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে ৩৬ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে বাংলাদেশের। বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশেল পক্ষে ইআরডি সচিব কাজী শফিকুল আজম ও ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড রাজ কুইনা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থিত ছিলেন। দুই মন্ত্রীর উপস্থিতে দুই দেশের মধ্যে চুক্তি সংক্রান্ত যৌথ ইন্টারপ্রেটিভ নোটও স্বাক্ষরিত হয়।

তৃতীয় ক্রেডিট লাইন চুক্তি স্বাক্ষরে বাংলাদেশের অগ্রাধিকারভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা অর্জন করবে।

এর আগে, মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশকে সাড়ে ৪০০ কোটি মার্কিন ডলারের ঋণ দেয়ার কথা জানায় ভারত।

প্রসঙ্গত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় আসেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026