রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩

টরি পার্টির কনফারেন্সে বরখাস্ত পত্র হাতে পেলেন থেরেসা মে

টরি পার্টির কনফারেন্সে বরখাস্ত পত্র হাতে পেলেন থেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বুধবার বর্তমান ক্ষমতাসীনদল কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলেনে গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

ম্যানচেস্টারে অনুষ্ঠিত পার্টির বার্ষিক সম্মেলেনে তার বক্তব্যের মাঝামাঝি সময়ে এক প্রাংকস্টার নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মঞ্চের কাছে চলে যান এবং রধানমন্ত্রীর হাতে পিফোরফাইভ ফরম (বরখাস্ত পত্র) ধরিয়ে দেন। ওই প্রাংকস্টার এ সময় দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তাকে এ কাজ করতে বলেছেন।

পিফোরফাইভ ফরমটি দেখার পরেই কাশতে শুরু করেন থেরেসা মে। কিছুক্ষণ পর পানি পান করেও তিনি ধাতস্থ হতে পারেননি। এ সময় চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের পাঠানো এক কাশির ওষুধ সেবন করেন। প্রধানমন্ত্রী এসময় কৌতুক করে বলেন, উপস্থিত সুধিবৃন্দ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন চ্যান্সেলর বিনামূল্যে একটা কিছু আমাকে দিয়েছেন।

উল্রেখ্য, ক্ষমতার দেড় বছর বাকী থাকতেই জাতীয় নির্বাচন ঘোষণা এবং সেই নির্বাচনে বাজে ফলের কারণে দলের ভেতরে বেশ চাপে ছিলেন থেরেসা মে। বুধবার ছিল দলের বার্ষিক সম্মেলনের সমাপনী দিন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026