শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মঙ্গলবার লন্ডন এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে তার এই বিরতি। প্রধানমন্ত্রী একান্তে তার পরিবারকে সময় দিচ্ছেন।
প্রত্যকবার প্রধানমন্ত্রীর লন্ডন সফরে যা হয় এবারো যুক্তরাজ্য আগমনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
গত মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর অবস্থানকারী চ্যান্সারিলেইনের ছেভয় হোটেলের বাইরে অবস্থান নিয়েছে দুই দলের নেতাকর্মীরা। নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়ন করেছে লন্ডন মেট্রপলিটন পুলিশ। এর মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি, ডিম নিক্ষেপ হয়েছে। দুই দলই পরস্পর বিরোধী মিছিল করে যাচ্ছে।
এদিকে বুধবার বিকেলে দুইদলের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর মিছিলকে কেন্দ্র করে হাতাহাতির সৃষ্টি হলে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় উভয় দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুইসবুক ভিডিওতে দেখা গেছে আওয়ামীলীগের সমর্থক শেখ শহিদ নামক নেতাকে মাটিতে শুইয়ে হাতকড়া পড়াচ্ছে পুলিশ। তবে যুক্তরাজ্য যুবদল নেতা আফজাল হোসেন বলেছেন, আত্মরক্ষা করতে গিয়ে গ্রেফতার হয়েছে সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন।