রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭

শান্তিতে নোবেল পেলো পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন আইকান

শান্তিতে নোবেল পেলো পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন আইকান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শান্তিতে নোবেল পেলো পারমাণবিক অস্ত্র বিলোপের মিশন নিয়ে কাজ করা সংগঠন আইক্যান (ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন্স)।

এ বছর শান্তিতে নোবেলজয়ী হিসেবে আইক্যানের নাম ঘোষণার সময় নরওয়ের নোবেল কমিটি সতর্কবার্তা দিয়ে বলেছে, পারমাণবিক সংঘাতের বড় ধরণের ঝুঁকির মধ্যে রয়েছে বিশ্ব।

শতাধিক দেশের বেসরকারী নানা তৃণমূল গ্রুপের একটি জোট এই আইক্যান। এর কার্যক্রম অস্ট্রেলিয়াতে শুরু হলেও ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি যাত্রা শুরু করে অস্ট্রিয়ার ভিয়েনাতে।

নরওয়ের নোবেল কমিটির নেতা বেরিত রেইস অ্যান্ডারসন বলেন, আমরা এমন একটি বিশ্বে বাস করছি যেখানে দীর্ঘ সময়কালের মধ্যে বর্তমানে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

প্রসঙ্গত, জুলাই মাসে জাতিসংঘে পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি গৃহীত হয়। এর পক্ষে ভোট দেয় ১২২টি দেশ। কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, বৃটেন ও ফ্রান্সসহ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো এতে ভোট দেয়া থেকে বিরত থাকে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যখন পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা চরমে, এবং ২০১৫ সালের ইরান-বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তি যখন অনিশ্চয়তার দোলাচালে তখন এ বছরের নোবেল শান্তি পুরস্কারের লক্ষ্য নিরস্ত্রীকরণের অবস্থানটা আরো জোরদার করা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026