বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩১

নিষেধাজ্ঞা সত্বেও চট্টগ্রামের আকাশে ফানুস উড়িয়েছে বৌদ্ধরা

নিষেধাজ্ঞা সত্বেও চট্টগ্রামের আকাশে ফানুস উড়িয়েছে বৌদ্ধরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাতের আকাশ গতকাল বৃহস্পতিবারও বরাবরের মতো প্রবারণার ফানুসে রঙিন ছিল। উড়েছে হাজার হাজার ফানুস। উৎসবের কমতি ছিল না মন্দিরে-মন্দিরেও।

কিন্তু রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও মগদের হাতে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এই ফানুস উড়ানোর উৎসব বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ।

যা না মেনে রাতের আকাশে একের পর এক সারি সারি ফানুস উড়েছে চট্টগ্রামের আকাশে। চট্টগ্রাম মহানগরের প্রধান কয়েকটি বৌদ্ধ মন্দির থেকেও এই ফানুস উড়ানোর উৎসব চলেছে উৎসাহের সাথে।

তবে এসব মন্দির পরিচালনার সঙ্গে জড়িত খোদ বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতারাও। কিন্তু তারা সেটা অস্বীকার করেছেন।

চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার পরিচালনার দায়িত্বে থাকা নগর সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব লোকজিৎ থেরো বলেন, বৌদ্ধ সংগঠনগুলোর পক্ষ থেকে কোন ফানুস উড়ানো হয়নি।

ব্যক্তিগতভাবে কেউ কেউ উড়িয়ে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছরের মতো বৃহস্পতিবার সন্ধ্যায়ও নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার ও সামনের প্রাঙ্গণে ফানুস উড়াতে সমবেত হয় বৌদ্ধ ধর্মাবলম্বী যুবকরা।

এসময় বৌদ্ধ সমিতির কয়েকজন নেতা এবং নগরীর কোতোয়ালি থানার পুলিশ তাদের জানায়, এ বছর ফানুস না ওড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।

এরপর যুবকরা বৌদ্ধ বিহারের সামনের সড়ক থেকে দুরে ডিসি হিলের ফটকের দিকে এবং ডিসিহিল সংলগ্ন মোমিন রোডের দিকে সরে যায়।

পরে সেখান থেকে শুরু হয় ফানুস উড়ানো। বৌদ্ধ সমিতি চট্টগ্রামের সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া বলেন, ফানুস না উড়ানোর ঘোষণা দেয়া হলেও তরুণরা কেউ কেউ সেটা মানতে চায়নি।

কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় আমরাও না উড়াতে বলেছিলাম। তবে কেউ কেউ উড়িয়েছে। ফানুস উড়লেও এবার তা অন্যবারের চেয়ে সংখ্যায় কম ছিল বলে দাবি করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026