বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩

স্কুল ছাত্রের সাথে অবৈধ শারিরীক সম্পর্কের দায়ে লন্ডনে শিক্ষিকার জেলদন্ড

স্কুল ছাত্রের সাথে অবৈধ শারিরীক সম্পর্কের দায়ে লন্ডনে শিক্ষিকার জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে ছাত্রের সাথে যৌন সম্পর্ক যদিও নতুন কিছু নয় তবে এবার পূর্ব লন্ডনের এক স্কুল শিক্ষিকাকে ১৫ বছর বয়সী ছাত্রের সাথে অবৈধ যৌন সম্পর্ক স্থাপনের দায়ে ১৬ মাসের জেল দন্ড দিয়েছেন লন্ডনের স্নেয়ার্সব্রক ক্রাউন কোর্ট।

আইনজীবী জানিয়েছেন ঐ শিক্ষিকা ফেইসবুকে ছাত্রের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রদান করেন। তিনি একাদিক স্থানে ঐ ছাত্রের সাথে মিলিত হন এমনকি হোটেলে নিয়ে যান।

এই সম্পর্ক বন্ধ হয় যখন ছেলের বাবা পুলিশের সাথে যোগাযোগ করেন। বিচারক উক্ত শিক্ষিকাকে বুদ্ধিমান এবং প্রতিভাধর যুবতী উল্লেখ করে বলেন, তিনি ভুল ও সঠিক কোনটি তা বুঝেও বিশ্বাস ভঙ্গ করেছেন।

এলিস ম্যাকবার্টি ২৩ নামক ঐ শিক্ষিকা স্কুলের ১৫ বছর ছাত্রের সাথে ৪ মাস যাবত যৌন সম্পর্ক রাখায় ইতিমধ্যে স্কুল থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

স্নেয়ার্সব্রক ক্রাউন কোর্ট জানায় শিক্ষিকা এলিস তার ছাত্রের সাথে ক্লাসে চুম্বনসহ তিনি তার ইস্ট লন্ডনের প্যারেন্স হোমে নিয়ে সেক্স করেন। কোর্ট তাকে শিশুদের রক্ষায় তার শপথ ভঙ্গ এবং যৌন অপরাধের দায়ে ৭টি অভিযুগে অভিযুক্ত করে করে ১৬ মাসের জেলদন্ড প্রদান করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026