সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯

তৈমুরকে নিয়ে বেশ চিন্তিত সাইফ-কারিনা

তৈমুরকে নিয়ে বেশ চিন্তিত সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা জুটি সাইফ-কারিনার সন্তান তৈমুর আলি খান খুব পরিচিত মুখ। জন্মের পর থেকে তার নাম শুরু করে তার ড্রেস আপ সব কিছুই থাকে টাইমলাইনে। প্রায় সব ছবিই তার ভাইরাল হয়। মাত্র নয় মাস বয়সেই সোশ্যাল মিডিয়ায় স্টার স্ট্যাটাস পায় তৈমুর আলি খান।

কিন্তু পুত্র তৈমুরকে আর ক’দিন পর বোর্ডিংয়ে পাঠিয়ে দেয়ার কথা প্রকাশ্যে জানালেন বাবা সাইফ। কারণ সারাক্ষণ ছেলের ফোকাসে থাকাটা পছন্দ নয় সাইফ আলি খানের। তিনি আগেই জানিয়েছিলেন, অন্য দুই সন্তান সারা ও ইব্রাহিমের মতো তৈমুরও সাধারণভাবে বড় হোক সেটাই চান। কিন্তু সব সময় টাইমলাইনে থাকায় তৈমুরকে নিয়ে তা হচ্ছে না।

ফিল্ম কম্পেনিয়নকে দেয়া এক সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, তৈমুরকে নিয়ে তিনি ও কারিনা বেশ চিন্তিত। তার কথায়, তৈমুর এখন সরল। ওর চারপাশে যে স্টারডম ঘিরে থাকে সারাক্ষণ তা নিয়ে আমি আর কারিনা আলোচনা করেছি। আমরা ভেবেছি ওকে ইংল্যান্ডে একটা সুন্দর বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব। সেটাই ওর জন্য ভালো হবে। কারণ এখানে ও কুসঙ্গে পড়লে আমাদের ভালো লাগবে না।

স্টার কিডদের বিদেশে বোর্ডিং স্কুলে রেখে পড়ানোর ট্র্যাডিশনটা অবশ্য নতুন বিষয় নয়। শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান ও সুহানাও বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করছেন। বিদেশে পড়াশোনা করছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দাও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026