বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩

অনুমতি ছাড়া বাকিংহাম প্যালেসে প্রবেশের সময় মহিলা গ্রেফতার

অনুমতি ছাড়া বাকিংহাম প্যালেসে প্রবেশের সময় মহিলা গ্রেফতার

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ রাজ প্রাসাদ বাকিংহাম প্যালেসের গেটে হঠাৎ এক মহিলা উঠার চেষ্টা করলে তাৎক্ষণিক তাকে গ্রেফতার করে দায়িত্বরত ব্রিটিশ পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা যায়, ৩০ বছর বয়সী এই মহিলাকে শনিবার বিকাল ৫টা ৪০মিনিটে আটক করা হয়। তবে উক্ত মহিলা রাজপ্রসাদের গেইটে উঠে পড়লেও ভিতরে প্রবেশ করতে পারেনি। এর আগেই পুলিশ তাকে আটক করে।

অবশ্য পুলিশ বলছে, এটির সাথে সন্ত্রাসী কর্মকান্ডের কোন প্রমান পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় পুলিশ এক মহিলাকে গ্রেফতার করে গাড়ীতে তুলে নিয়ে যায়। আটককৃত এই মহিলাকে সন্দেহমূলক আটক করে তাকে সেন্ট্রাল লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026