সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮

৬৩ বছরেও আবেদনময়ী রেখা

৬৩ বছরেও আবেদনময়ী রেখা

বিনোদন ডেস্ক: বলিউডের ইতিহাসের চিরসবুজ অভিনেত্রী রেখার ৬৩তম জন্মদিন আজ। কিন্তু কে বলবে তার বয়স ষাটের কোঠা পেরিয়েছে।

রুপ, মাধুর্য, সাজ, পোশাক, ফিটনেস এবং সর্বোপরি মনের দিক দিয়ে রেখার বয়স এখনও থেমে আছে ১৮ তেই! ৬৩ তেও আবেদনময়ী রেখাকেই আবিস্কার করা যায়।

রেখার ব্যাক্তিগত জীবন যেমন রহস্যময় তেমনি তার রুপ-সৌন্দর্যও। তাই রেখাকে বলিউডের অনেকেই রহস্যময়ী রেখা হিসেবেই অভিহিত করেন।

আজকের দিনে চেন্নাইয়ের তামিলনাডুতে জন্মেছিলেন এ অভিনেত্রী। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। ১৯৬৬ সালে ‘রাঙ্গুলা রতœম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিষেক হয় তার।

১৯৬৯ সালে একটি তামিল ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তার এক বছর পর ‘সাবান ভাদো’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় তার।

এরপর আর থেমে থাকতে হয়নি। একের পর এক ছবিতে অভিনয় করে আঁকাশছোয়া সফলতা পান রেখা। ‘দো আনজানি’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে দারুণ খ্যাতি পান তিনি।

তার অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- মুকাদ্দার কা সিকান্দার, ঘর, খুবসুরত, কাহানি কিসমত কি, সিলসিলা, উমরাও জান, এক হি ভুল, জীবনধারা, মুঝে ইনসাফ চাহিয়ে, কালইয়ুগ, ইজাজাত, উৎসব, খুন ভারি মাং প্রভৃতি।

বিশেষ করে অমিতাভ বচ্চনের সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করে ভালো সফলতা পান তিনি।

একই সঙ্গে অমিতাভের সঙ্গে রেখার প্রেমের সম্পর্ক নিয়েও সে সময় কম চর্চা হয়নি। এখনও অমিতাভ ও রেখার প্রেমের বিষয়টি মাঝে মধ্যেই আলোচনায় উঠে আসে।

ব্যাক্তিগত জীবনে ১৯৯০ সালে ব্যবসায়ি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন রেখা। কিন্তু তার স্বামী আত্মহত্যা করে পরবর্তীতে।

এই মৃত্যুর জন্য অনেকেই রেখাকে দ্বায়ি করেছিলেন। পদ্মশ্রীপ্রাপ্ত এ অভিনেত্রী বর্তমানে একাই থাকছেন নিজের মুম্বইয়ের বাড়িতে।

সর্বশেষ ২০১৫ সালে ‘সমিতাভ’ ছবিতে তাকে দেখা গিয়েছিলো। নিজের জন্মদিন শুভাকাঙ্খিদের সঙ্গেই কাটাচ্ছেন রেখা। তবে বড় কোন আয়োজন করেননি এবার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026