শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯

রোহিঙ্গা সাপোর্ট গ্রুপ ইউকের ফান্ডরাইজিং ডিনারে সংগৃহীত অর্থ হস্তান্তর

রোহিঙ্গা সাপোর্ট গ্রুপ ইউকের ফান্ডরাইজিং ডিনারে সংগৃহীত অর্থ হস্তান্তর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নির্যাতিত রোহিঙ্গা অসহায় মানুষদের সাহায্যার্থে ফান্ড্ররাইজিংএ সংগৃহীত অর্থ হস্তান্তর করতে সোমবার ৯ অক্টোবর ‘রোহিঙ্গা সাপোর্ট গ্রুপ ইউকে’এর এক সভা পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও আলাউর রহমান খান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভার পক্ষ থেকে ফান্ড সংগ্রহে যারা সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ফান্ডরাইজিংএ ৫৪০০ পাউন্ড (পাঁচ হাজার চার শত পাউন্ড) সংগৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ‘হিউম্যান রিলিফ ফাউন্ডেশ ন’এর প্রতিনিধি খয়রুল শহীদ এবং তাঁর কাছে সেই অর্থ হস্তান্তর করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সিদ্দিকুর রহমান নির্ঝর, কবি শিহাবুজ্জামান কামাল, মোহাম্মদ আবুল কালাম, সাদেক আহমদ, কাজী বাবর আহমদ, ফখরুল হক লুকু, আবিদ হোসেন অপু, কবির আহমদ, শাহজাহান, হেলাল আহমদ, বদরুল হোসেন, ফজলু মিয়া ও আবুল কালাম। সভায় সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন ও যারা বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা হানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026