বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০

যুদ্ধ পরিকল্পনা চুরি করেছে উ. কোরীয় হ্যাকাররা

যুদ্ধ পরিকল্পনা চুরি করেছে উ. কোরীয় হ্যাকাররা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কোরিয়ার নেতা কিম জং-উনকে গুপ্তহত্যা ও যুদ্ধকালীন পরিকল্পনাসহ দক্ষিণ কোরিয়ার বিপুল সামরিক নথি উত্তর কোরিয়ার হ্যাকাররা চুরি করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা রি চাল হি বলেছেন, চুরি হওয়া নথিগুলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধকালীন সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কিত নথি ও জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে সম্পর্কিত নথি রয়েছে।

তবে এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা রি চাল হি বলেন, কমবেশি ২৩৫ গিগাবাইট সামরিক নথি ডিফেন্স ইন্টিগ্রেটেড ডেটা সেন্টার থেকে চুরি হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ নথি এখনো শনাক্ত করা যায়নি।

গত বছরের সেপ্টেম্বরে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। মে মাসে দক্ষিণ কোরিয়া জানায়, তাদের বিপুল পরিমাণ তথ্য চুরি হয়েছে। সম্ভবত উত্তর কোরিয়া ওই সাইবার হামলা চালিয়ে এ তথ্য চুরি করেছে।

তবে কী ধরনের তথ্য চুরি হয়েছে, সে বিষয়ে তখন বিস্তারিত কিছু বলা হয়নি।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপের বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়াকে কমিউনিস্ট প্রতিবেশীদের সাইবার হামলা মোকাবিলা করতে হচ্ছে।

সরকারি ওয়েবসাইটসহ অনেক প্রতিষ্ঠান এসব সাইবার হামলার লক্ষ্যবস্তু।

দক্ষিণ কোরিয়ার দাবি, চীনসহ বিদেশে বিশেষভাবে প্রশিক্ষিত হ্যাকার রয়েছে উত্তর কোরিয়ার। তবে দক্ষিণ কোরিয়ার এ দাবি বানোয়াট বলে জানিয়েছে উত্তর কোরিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026