সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৯

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিষয়ক ৩০ জিবি ডাটা হ্যাকড

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিষয়ক ৩০ জিবি ডাটা হ্যাকড

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাইবার হামলায় চুরি হয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিষয়ক কর্মসূচির অত্যন্ত স্পর্শকাতর সব তথ্য। এ খাতে সরকারের একজন কন্ট্রাক্টর থেকে ৩০জিবি ডাটা হ্যাক করেছে হ্যাকাররা।

ওই ডাটার মধ্যে অস্ট্রেলিয়ার নতুন যুদ্ধবিমান ও নৌবাহিনীর নৌযান সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। এসব তথ্য বাণিজ্যিকভাবে খুব স্পর্শকাতর। তবে গোপনীয় নয়। এই হ্যাকিংয়ের সঙ্গে কোনো দেশ জড়িত কিনা তাও নিশ্চিত হতে পারে নি অস্ট্রেলিয়া।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সন্দেহ রহস্যজনক এই হ্যাকে জড়িত থাকতে পারে ‘এএলএফ’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। গত বছর জুলাই মাসে শুরু হয় এই হ্যাকিং।

কিন্তু অস্ট্রেলিয়ার সিগন্যালস ডিরেক্টরেট (এএসডি) এ সম্পর্কে জানতে পারে নভেম্বরে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা শিল্প বিষয়ক মন্ত্রী ক্রিস্টোফার পাইনি এবিসি টেলিভিশনকে বলেছেন, এই হামলায় জড়িত থাকতে পারে বিভিন্ন পর্যায়ের হ্যাকার।

হতে পারে কোনো রাষ্ট্র এটা করেছে। আবার রাষ্ট্রের সঙ্গে জড়িত নয় এমনও হতে পারে। অন্য কোনো কোম্পানির পক্ষে কাজ করছে এমনও কেউ হতে পারে। তবে এই হ্যাকিং জাতীয় নিরাপত্তায় কোনো ঝুঁকি আনবে না বলে নিশ্চিত করেছেন তিনি।

অস্ট্রেলিয়া নতুন করে এফ-৩৫ জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম, সি ১৩০ পরিবহন বিমান, পি-৮ পোসিডন নামের সার্ভিলেন্স বিমান তৈরিতে কাজ করছে।

এ খাতে ১৭০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার খরচ হওয়ার কথা। এএসডি’র দুর্ঘটনা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মিশেল ক্লার্ক বলেছেন, সরকারের যে কন্ট্রাক্টর এই কাজ পেয়েছিল তাদের সফটওয়্যারের দুর্বলতার সুযোগ নিয়েছে হ্যাকাররা।

ওই সফটওয়্যারটি ১২ মাসেরও বেশি সময় আপডেট করা হয় নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026