বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯

বাংলাদেশের প্রধান বিচারপতিকে জোরপূর্বক অপসারণের সমালোচনায় হাউস অব লর্ডস

বাংলাদেশের প্রধান বিচারপতিকে জোরপূর্বক অপসারণের সমালোচনায় হাউস অব লর্ডস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টে ২৮তম আন্তর্জাতিক গণতন্ত্র, বিচারব্যবস্থা ও মানবাধিকার বিষয়ক এক সম্মেলন হাউস অব লর্ডসে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় হাউস অব লর্ডস এর প্রভাবশালী সদস্য লর্ড ক্রিষ্টপার জন রেনান্ড এমবিই এর সভাপতিত্বে ও ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার আতাউল্লাহ ফারুকের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসাইন, মানবাধিকার বিষয়ে মুল প্রতিবাদ্য উপস্থাপন করেন এমনেষ্টী এন্টারন্যাশনাল এর সাবেক দক্ষিণ এশিয়ার প্রধান আব্বাস ফায়েজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ড এন্ড্রিও স্টার্নেল ওবিই, লর্ড আহমদ, লর্ড হোসাইন, আফজাল খান এমপি, কেবিন ব্রিননান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ব্যারিষ্টার নাসির উদ্দিন আহমদ অসিম, কমনওয়েলথ সেক্রেটারীয়েট প্রতিনিধি, ইউরোপীয়ান কমিশন প্রতিনিধি, হিউম্যান রাইটস ওয়াস প্রতিনিধি প্রমুখ।

আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত কানিস ফাতেমা, এম. আবদুর রহিম, আলাউদ্দিন রাসেল, ডলার বিশ্বাস, নূর হোসেন, আকলিমা ইসলাম, লুৎফুর রহমান লিংকন, মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল নোমান, লুৎফুর রহমান, গরীব হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো: পারভেজ আজম, আবুল হোসেন নিজাম, মনোয়ার মোহাম্মদ, শাম্মী হুদা, মিনহাজ খান, আনজুম আরা মুন্নি, ফরিদ আহমদ বুলবুল প্রমুখ।

প্রধান আলোচক খন্দকার মাহবুব হোসেন বলেন, বাংলাদেশে বর্তমানে একটি অগণতান্ত্রিক রাষ্ট্র, বিচার ব্যবস্থা সম্পূর্ণ পরাধীন, সীমাহীন মানবাধিকা লঙিত হচ্ছে, খুন, অপরন, ক্রসফায়ার, রাজনৈতিক হয়রাণী একটা নৈমিত্তিক ব্যপার হয়ে দাঁড়িয়েছে। মানুষ কথা বলতে পারে না, স্বাধীন সাংবাদিকতা সমূলে ধ্বংসের পথে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন প্রধান বিচারপতি অস্টেলিয়ায় যাচ্ছেন।

বিভিন্ন তথ্যমতে প্রধান বিচারপতি জোরপূর্বক ছুটি নিতে বাধ্য করা হয়েছে, এতে সরকারের দূর্বলতা সুষ্পষ্ট হয়েছে। কারণ ১৫৩জন অনির্বাচিত এমপির বিষয়ে আপিল বিভাগে শুনানিতে যেন প্রধান বিচারপতি উপস্থিত না হতে পারেন। মূলত বিচার ব্যবস্থা যাতে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে ঠিক সেই কারণে প্রধান বিচারপতির রহস্যজনক ছুটি! আমরা আইনজীবী হাজার চেষ্টা করেও প্রধান বিচারপতির সাক্ষাত করতে পারিনি।

লর্ড এড্রিও স্টার্নেল বলেন, সব দলের আলোচনার ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই দিতে পারে সকল সমস্যার সমাধান। তিনি বলেন, এভাবে কোন বিচারপতিকে ছুটিতে পাঠানো দুঃখ জনক।

আফজাল খান এমপি বলেন সরকারকে মানুষের জন্য কাজ করতে হবে এটাই নিয়ম, কিন্তু ক্রস ফায়ার, গুম, খুন ও বিচার বর্হিঃভুত হত্যাকান্ড অগ্রহণযোগ্য। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। যেন সবাই সঠিক বিচার পায়। নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষক ও আন্তর্জাতিক মানের নির্বাচন জরুরী।

সভাপতির বক্তব্যে লর্ড ক্রিস্টপার রেনান্ড এমবিই বলেন, যতদ্রুত সম্ভব উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে সুষ্ঠ নির্বাচনের জন্য নিরপক্ষে সরকার গঠন করতে হবে। আরও আলোচনা করেন স্টুডেন্ট ইউনিয়নের আহবায়ক, এস এইচ সোহাগ, ভয়েস ফর বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক ফয়সল জামিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026