সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০

কঙ্গনার নগ্ন ছবি ফাঁস: হৃতিকের লিগ্যাল নোটিশ

কঙ্গনার নগ্ন ছবি ফাঁস: হৃতিকের লিগ্যাল নোটিশ

বিনোদন ডেস্ক: বলিউড তারকা হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের বিরোধ এবার নতুন মোড় নিলো। হৃতিক তার আইনজীবীকে দিয়ে ২৯ পৃষ্ঠার নোটিশ পাঠিয়েছেন কঙ্গনাকে। কঙ্গনাও নিজের আইনজীবীকে দিয়ে হৃতিক বরাবর নয়টি প্রশ্ন পাঠিয়েছেন। এর ফলে এবার আইনি লড়াইয়ে জড়ালো হৃতিক-কঙ্গনা।

এই বিরোধের শুরু ‘আপ কি আদালত’ টেলিভিশন অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে হৃতিক সম্পর্কে অভিযোগ করেন কঙ্গনা। এই নায়িকার নগ্ন ছবি ফাঁস করেছেন হৃতিক এমন অভিযোগে উত্তাপ ছড়ায় বলিউডে। তবে বাবা রাকেশ রোশনের পরামর্শে এত দিন চুপ ছিলেন হৃতিক।

এবার মুখ খুললেন এই নায়ক। ভারতীয় এক সংবাদমাধ্যমে হৃতিক জানান, কঙ্গনার সব অভিযোগ মিথ্যা। নিজের সন্তানদের কথা ভেবে এবার বিষয়টি পরিষ্কার করার প্রয়োজন অনুভব করছেন।

হৃতিক বলেন, আমি ও কঙ্গনা একসঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছি। কিন্তু আমাদের মধ্যে ঘনিষ্ঠ কোনো কোনো সম্পর্ক ছিল না। প্রেম তো দূরের কথা, কখনো নিরিবিলিতে সময়ও কাটায়নি।

এর আগেই হৃতিক অভিযোগ করেছিলেন, কঙ্গনা তাঁর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছেন। এ ছাড়া বিভিন্ন সময় ‘যৌন উত্তেজনা’ সৃষ্টি করে এমন ছবি পাঠাতেন। এতে নিজের পরিবার ও দুই ছেলে রিহান ও রিদানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। ছেলেদের কথা চিন্তা করেই এই ‘নোংরা’ বিষয় নিয়ে জনসমক্ষে কথা বলতে বাধ্য হয়েছেন তিনি। হৃতিক বলেন, কঙ্গনার মিথ্যা অভিযোগের কারণে চার বছর হয়রানির শিকার হয়েছি।

বিষয়টি নিয়ে বলিউডের কেউ হৃতিকের পক্ষে, কেউ কঙ্গনার। তবে সাধারণ মানুষের অনেকেই কঙ্গনার প্রতি সমর্থন জানাচ্ছেন। অন্যদিকে বলিউডের করণ জোহর, ফারহান খান, দিয়া মির্জা, ফারাহ খান, টুইংকেল খান্নাসহ অনেক তারকাই হৃতিকের পক্ষে সাফাই গাইছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026