বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯

ঢাকা বিরিয়ানীকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

ঢাকা বিরিয়ানীকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডের ঢাকা বিরিয়ানী নামের ইন্ডিয়ান রেস্টুরেন্টকে ৪০ হাজারেরও বেশি পাউন্ড অর্থ দন্ড করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

নিয়মিত পরিদর্শনে গিয়ে কাউন্সিলের অফিসাররা তেলাপোকা ও ইদূঁরের মারাত্মক সংক্রমন দেখে অর্থ দন্ডে দন্ডিত করা হয় ঢাকা বিরিয়ানী নামক অনেক পুরনো এই ব্যবসা প্রতিষ্টানকে। রেস্টুরেন্টটি ফুড সেফটি সিস্টেমে নিবন্ধিত না থাকার বিষয়টি নজরে আসলে কাউন্সিলের এনভায়রনমেন্টাল হেলথ টিম সেখানে ইন্সপেকশন করতে যান। পূর্ণাঙ্গ ফুড হাইজিন নিরীক্ষা করার সময় অফিসাররা তেলাপোকা ও ইদুঁরের মারাত“ক সংক্রমণ দেখতে পান।

অফিসাররা রেস্টুরেন্টের সুসজ্জিত কিচেনে তেলাপোকার অবাধ বিচরণ দেখতে পান, যদিও এমন বিচরণ সাধারণত রাতের অন্ধকারে হওয়ার কথা। এতে এটাই নিশ্চিতভাবে প্রমাণ করে যে তেলাপোকার এই সংক্রমণ সমস্যা অত্যন্ত মারাত“ক ও দীর্ঘদিনের। আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে ইদূঁরের উপস্থিতিরও প্রমাণ পাওয়া যায়। রেস্টুরেন্টের চপিং বোর্ড, প্লাস্টিক কাপ, চামচ ইত্যাদি সামগ্রী যেসকল তাকে রাখা হয়, সেখানে ইদূঁরের বিস্টা দেখতে পান অফিসাররা।

রেকর্ডপত্র যাচাই করে দেখা যায় যে, তারা পেস্ট কন্ট্রোল কন্ট্রাক্টরের কাছ থেকে এই সমস্যার ব্যাপারে সতর্কীকরণ নোটিশ পেলেও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন। গত বছরের জুলাই মাসে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মকর্তারা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রেস্টুরেন্টটিতে যান এবং তেলাপোকা ও ইদুঁরের উপদ্রব দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেন।

পরবর্তী পরিদর্শনে এনভায়রনমেন্টাল হেলথ অফিসাররা সংক্রমণ পুরোপুরি দূর হয়েছে বলে আশ্বস্ত হওয়ার পর রেস্টুরেন্টটি পুণরায় খোলা হয়। রেস্টুরেন্টের মালিক মিচ্ঞ শাহাদত হোসেন তার বিরুদ্ধে আনীত ফুড হাইজিন সংক্রান্ত ৪টি অভিযোগের প্রেক্ষিতে দোষ স্বীকার করে নিলে গত মাসে টেমস ম্যাজিষ্ট্রেট তাকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করেন।

রেস্টুরেন্ট বা খাবার দাবার বিক্রির সাথে জড়িতদের উ্সাহিত করতে বারার বাসিন্দা ও ভিজিটরদের প্রতি আমাদের অনুরোধ, যখন আপনার প্রিয় রেস্টুরেন্টে যাবেন, তাদের ফুড হাইজিন রেটিং রিভিউ করুন। রেস্টুরেন্ট কিংবা টেকওয়ের মূল দরোজার বাইরে ফুড হাইজিন রেটিং স্টিকার সাঁটানো থাকে অথবা কোন রেস্টুরেন্টের রেটিং http://www.tfl.gov.uk/t-charge এই ওয়েবসাইট ভিজিট করেও জানা যাবে।

যদি কোথাও ফুড হাইজিন সম্পর্কে আপনার মনে কোন সন্দেহ হয় তাহলে ০২০ ৭৩৬৪ ৫০০৮ নাম্বারে ফোন করে কাউন্সিলের সাথে যোগাযোগ করুন।

কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর এনভায়রনমেন্ট, কাউন্সিলর আমিনা আলী এ প্রসঙ্গে বলেন, ফুড হাইজিন বা খাবারের স্বাস্থ্যবিধির গুরুত্ব সম্পর্কে সচেতেন থাকার জন্য আমরা বারার সকল খাবার বিক্রেতাকে অনুরোধ করছি। কোন বিক্রেতা যদি আইন ভঙ্গ করেন, তাহলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে আমরা পিছপা হবো না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026