বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:০৫

চার হাজার বছরের পুরনো অস্ত্রের সন্ধান সুইজারল্যান্ডে

চার হাজার বছরের পুরনো অস্ত্রের সন্ধান সুইজারল্যান্ডে

শীর্ষবিন্দু আন্তজাতিক নিউজ ডেস্ক: সুইজারল্যান্ডে চার হাজার বছরের পুরনো অস্ত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এর মধ্যে রয়েছে ব্রোঞ্জ যুগের পর্বতারোহীদের তীর, ধনুক, ছুরি সহ ধারালো অস্ত্র। সেইসাথে খাদ্য বহনকারী কাঠের বাক্সও ছিল এর মধ্যে।

জানা যায়, বার্নেস আল্পসের প্রায় ৮,৮০০ ফুট ওপরে এক পাথরের গুহায় হস্তনির্মিত এসব পুরনো অস্ত্রশস্ত্র ও জিনিসপত্র পাওয়া যায়। বের্ন প্রদেশের একজন প্রত্নতত্ত্ববিদ রেগুলা গুবলার জানান, এসব পুরনো অস্ত্র ব্রোঞ্জ যুগের শিকারীরা ব্যবহার করত। চার হাজার বছর পূর্বে এখানে শিলা ও পাথর খণ্ডে তাদের আবাসস্থল ছিল।

২০১১ সালে এ স্থানটি আবিস্কৃত হয়। বের্ন প্রদেশের প্রত্নতত্ত্ববিদরা সে বছরই সেখানে অনুসন্ধান শুরু করেন এবং ২০১২ সালে খননের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেন। কিন্তু এরপরে খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান কার্য বন্ধ করে দিতে বাধ্য হন তারা।

গুবলার জানান, তখন থেকে সে স্থানটি তুষারপাতের কারণে বরফাচ্ছাদিত ছিল। কিন্তু এ বছরের আবহাওয়া কিছুটা উষ্ণ হওয়ায় এবং এবারে শীতে তুষারপাতের মাত্রা কম থাকায় আমরা আবার অনুসন্ধান কার্য শুরু করি।

এতে এসব পুরনো তীর ধনুক ছাড়াও কাঠ ও চামড়ার বিভিন্ন সরঞ্জাম ও ব্যবহার্য জিনিসপত্র আবিষ্কার করেন তারা, বলেন এ প্রত্নতত্ত্ববিদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025