শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭

হুমায়ূনের বই পড়ে তুষার দেখতে আমেরিকায়

হুমায়ূনের বই পড়ে তুষার দেখতে আমেরিকায়

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বই পড়ে তুষারপাত দেখতে উত্তর আমেরিকায় পাড়ি জমিয়েছেন বাংলাদেশী দুই সহোদর। তারা নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে কৃষি বিজ্ঞানের উপর পিএইচডি গবেষণা করছেন। আবদুল্লাহ আল বারী এবং তার ভাই হাসান আল রাব্বী নর্থ ডাকোটা যাওয়ার আগে কখনওই তুষার দেখেনি।

বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ‘হোটেল গ্রেভার ইন’ পড়ার পর তুষার পাতের প্রতি ওদের এই প্রেম জন্মেছে বলে জানান তারা। হুমায়ূন আহমেদও নর্থ ডাকোটা ইউনিভার্সিটি থেকে তার পিএচডি ডিগ্রী নিয়েছিলেন। ২০০৯ সালে বড়ভাই বারি তার স্ত্রীসহ সেখানে যান। ২০১২ সালে তার ভাইও যোগ দেন। তারা জানান, সেখানকার তুষারপাত প্রথমবার দেখে সত্যিকারের স্বপ্ন মনে হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026