রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫

মিয়ানমারের সমুদ্র বন্দরের ৭০ ভাগ মালিকানা পেতে যাচ্ছে চীন

মিয়ানমারের সমুদ্র বন্দরের ৭০ ভাগ মালিকানা পেতে যাচ্ছে চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিয়ানমারের সমুদ্র বন্দরের ৭০ ভাগ মালিকানা পেতে যাচ্ছে চীন বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মিয়ানমার পক্ষে প্রকল্প কমিটির ভাইস চেয়ারম্যান ও মং বলেন,উত্তর রাখাইন রাজ্যে ৭ দশমিক ২ মিলিয়ন ডলার ব্যয়ে গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীনের নেতৃত্বাধীন সিআইটিসি গ্রুপের কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনায় অংশীদারিত্বের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে মিয়ানমার।

তিনি বলেন, এর আগে ওই সমুদ্র বন্দরটির ৮৫ ভাগ পাওয়ার কথা ছিল চীনের। তবে দেশটির জনগণ মনে করছে ৮৫/১৫ ভাগের চুক্তি মিয়ানমারের জন্য সুবিধাজনক হয়নি।

তিনি আরো বলেন, নতুন প্রস্তাবটি অনুমোদনের জন্য মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিওর দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু দুপক্ষই এখনো পর্যন্ত অর্থায়নের ব্যাপার নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। প্রকল্পটিকে সামনের দিকে এগিয়ে নিতে ভবিষ্যতে আরো আলোচনার প্রয়োজন হবে।

তবে বেইজিং ভিত্তিক সিআই টিসি এই ব্যাপারটি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে মিয়ানমার টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির নির্বাহী প্রেসিডেন্ট জুয়ান সাওবিন বলেছেন, কোম্পানিটি মিয়ানমারকে সমুদ্র বন্দরের ৩০ ভাগ দিতে রাজি হয়েছে। কিন্তু অর্থায়নের বিষয়টি নিয়ে আরো আলোচনার প্রয়োজন আছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026