শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঘৃনাজনিত অপরাধ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপি পরিচালিত জাতীয় হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ ২০১৭ পালিত হচ্ছে টাওয়ার হ্যামলেটসে। এইচ.ও.পি.ই বা হোপ এর বার্তা পুরো দেশ জুড়ে ছড়িয়ে দিতেই ১৪ থেকে ২১ অক্টোবর পালিত হচ্ছে জাতীয় হেইট ক্রাইম সপ্তাহ।
হোপ এর পুরো মানেটা হলো ঘৃণাজনিত অপরাধ সম্পর্কে সচেতনতা, এ ব্যাপারে প্রয়োগগত প্রতিক্রিয়া, ঘৃণাজনিত অপরাধ দমন, হেইট ক্রাইম সম্পর্কে রিপোর্ট করার ক্ষেত্রে কমিউনিটিকে ক্ষমতায়ন এবং ভিক্টিম সাপোর্ট সার্ভিসের সেবা গ্রহণ। কাউন্সিল, পুলিশ, টাওয়ার হ্যামলেটস হোমস, পার্টনারস এবং হেইট ক্রাইম চ্যাম্পিয়নরা বারাব্যাপি রোডশোতে ঘৃণাত“ক অপরাধ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এক যোগে কাজ করবেন।
টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, ন্যাশনাল হেইট ক্রাইম এওয়ারনেস উইককে সমর্থন করতে পেরে আমি খুবই সন্তুষ্ট। হেইট ক্রাইম বা ঘৃণাত“ক অপরাধ মোকাবেলা ও প্রতিরোধে কাউন্সিল পুলিশ ও অংশীদার এজেন্সিগুলোর সাথে অত্যন্ত ঘনিষ্টভাবে কাজ করে যাচ্চেছ।
তিনি বলেন, আমাদের বৈচিত্র্যতার চ্যাম্পিয়ন নিশ্চিত করতে আমরা অনেক ভালো কাজ করছি এবং এটা স্পষ্ট করা হয়েছে যে, টাওয়ার হ্যামলেটসে ঘৃণার কোন স্থান নেই। আমাদের শক্তির অন্যতম একটি উৎস হচ্ছে আমাদের সাংস্কৃতিক বৈচিত্রতা।
কেবিনেট মেম্বার ফর কমিউনিটি সেফটি, কাউন্সিলর আসমা বেগম এ প্রসঙ্গে বলেন, যারা হেইট ক্রাইমের শিকার, তাদের সহায়তায় আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা তা করবো। আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে, আমরা হচ্চিছ ঐক্যবদ্ধ একটি কমিউনিটি, যেখানে ঘৃণার কোন স্থান নেই।
জাতীয় ঘৃণাত্নক অপরাধ সচেতনতা সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে ১৬ অক্টোবর সোমবার সকাল ৯.৩০টা থেকে ১২.৩০টা পর্যন্ত ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোরে রোডশো অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর একই ধরনের ইভেন্ট অনুষ্ঠিত হয় হোয়াইটচ্যাপল আইডিয়া স্টোরে। সেন্ট্রাল ফাউন্ডেশন গার্লস স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশেষ সচেতনতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয় ১৮ অক্টোবর।
২০ অক্টোবর শুক্রবার ক্রিসপ স্ট্রিট আইডিয়া স্টোরে অনুষ্ঠিত হবে একই ধরনের সচেতনতামূলক ইভেন্ট। টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের নো প্লেস ফর হেইট অঙ্গিকারের এ পর্যন্ত ২০৭৫ জন স্বাক্ষর করেছেন। হেইট ক্রাইম বা ঘৃণাজনিত অপরাধ সম্পর্কে রিপোর্ট করতে জরুরী নয়, এমন ক্ষেত্রে ১০১ নাম্বারে অথবা ক্রাইমস্টপারস এর ০৮০০ ৫৫৫১১১ নাম্বারে ফোন করা যাবে।