শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৫

মেয়র জন বিগসের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড: মশিউর রহমানের সাক্ষাৎ

মেয়র জন বিগসের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড: মশিউর রহমানের সাক্ষাৎ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডচ্ঞ মশিউর রহমান ২৩ অক্টোবর, সোমবার টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগসের সাথে সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি ৩ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এই দলের অন্যান্য সদস্যরা হলেন বাংলাদেশের অডিটর জেনারেল মাসুদ আহমদ এবং এডিশনাল ডেপুটি অডিটর জেনারেল মোহাম্মদ নওশাদ হোসাইন।

ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থার সার্বিক ট্যাক্স ব্যবস্থাপনা সম্পর্কে ধারনা নেয়ার অংশ হিসাবে সোমবার তারা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সফর করেন। মেয়রের সাথে সাক্ষাতের আগে তারা প্রায় ৩ ঘন্টা কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ট্যাক্স এবং অডিট বিষয়ে ব্রিফিং নেন।

এছাড়া কাউন্সিলের পক্ষে অডিটর সংস্থা কেপিএমজি এর একজন কর্মকর্তাও স্থানীয় সরকার ব্যবস্থার ট্যাক্স এবং অডিট বিষয়ে তাদেরকে ধারনা দেন। তাদের কাছ থেকে ব্রিফিং নেয়ার পর তারা মেয়রের সাথে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। মেয়রের সাথে বৈঠক শেষে উপদেষ্টা ডঃ মশিউর রহমান বাংলাদেশ সরকারের অনুরুধে এই ব্রিফিং এর ব্যবস্থা করার জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তথা মেয়র জন বিগসকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশের স্থানীয় সরকারের ট্যাক্স ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। ব্রিটেনের মতো একটি উন্নত দেশ এক্ষেত্রে কীভাবে কাজ করছে তা সরেজমিনে দেখার জন্যই আমরা এখানে এসেছি। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পাশাপাশি আমরা ব্রিটেনের আরো কয়েকটি সরকারী প্রতিষ্টান সফর করে ধারনা নেবো।

তিনি আরো বলেন, আমরা এদেশ থেকে গিয়ে রাতারাতি যে সব পরিবর্তন করে ফেলবো তা কিন্তু নয়। অনেক বছর পেরিয়ে তারা আজ এই পর্যায়ে এসেছে। আমরা চেষ্টা করবো তাদের জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে।

মেয়র জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, টাওয়ার হ্যামলেটস এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমার এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশী বংশোদ্ভুত মানুষ বসবাস করেন। বাংলাদেশের কোন প্রয়োজনে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।

ভবিষ্যতে বিশেষজ্ঞ পর্যায়ে যে কোন সাহায্যের জন্য আমরা প্রস্তুত রয়েছি। মেয়র টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সফর করার জন্য ডচ্ঞ মশিউর রহমানকে ধন্যবাদ জানান। তাদের সাক্ষাতের সময় হাইকমিশনের পলিটিক্যাল মিনিস্টার ডঃ শ্যামল কান্তি চৌধুরীও উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026