বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৫

মেয়ের মা হলেন অসিন: চমক দিলেন অক্ষয়

মেয়ের মা হলেন অসিন: চমক দিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক: খবরটা শুনে চমকে গেছেন অনেকে। বলিউড অভিনেত্রী অসিনের ঘরে এসেছে এক পরী! অথচ কেউ জানতোই না তিনি সন্তানসম্ভবা। জানবেই বা কিভাবে, বড় পর্দা থেকে দূরে আছেন। জনসমক্ষেও আসেননি তেমন।

অসিনের মেয়ের জন্ম হয় মঙ্গলবার (২৪ অক্টোবর)। তাই খুশির সীমা নেই তার স্বামী রাহুল শর্মারও। তাদের কোলে এসেছে ফুটফুটে এক মেয়ে। এটাই দু’জনেরই প্রথম সন্তান। তাই তারা আনন্দে আত্মহারা।

মজার ব্যাপার হলো, ৩১তম জন্মদিনের দুই দিন আগে এই অভিনেত্রীর কোলজুড়ে এলো চাঁদের টুকরো! জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কি হতে পারতো!

সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই দম্পতি সুখবরটি জানিয়ে লিখেছেন, “পরম আনন্দ নিয়ে জানাচ্ছি, আজ আমাদের ঘরে একটা পরী এসেছে। ওকে পেয়ে আমরা ধন্য। গত ৯ মাস ছিল আমাদের জীবনের খুব বিশেষ সময়। আমরা দু’জনই উচ্ছ্বসিত। যারা ভালোবেসেছেন ও পাশে আছেন সেই শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে ধন্যবাদ জানাই।”

গত বছরের ১৯ জানুয়ারি দিল্লিতে মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেন অসিন। তাদের মধ্যে পরিচয় করিয়ে দেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ২০১২ সালে তার সঙ্গে ‘হাউসফুল-টু’ ছবিতে অভিনয় করেন অসিন। এর প্রচারণার সময়ই ঘটকালি করেছেন অক্ষয়। এ জুটিকে দেখা গেছে ‘খিলাড়ি ৭৮৬’ ছবিতেও। এদিকে অসিন-রাহুলের কন্যাকে কোলে নিয়ে ছবি তুলে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সবাইকে চমকে দিলেন অক্ষয় কুমার।

অসিনকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত উমেশ শুক্লার ‘অল ইজ ওয়েল’ ছবিতে। তার সহশিল্পী ছিলেন অভিষেক বচ্চন, ঋষি কাপুর ও সুপ্রিয়া পাঠক। আমির খানের সঙ্গে ‘গজিনি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় দক্ষিণী তারকা অসিনের।

চলতি বছর বেশ ক’জন বলিউড অভিনেত্রীর ঘরে এসেছে নতুন অতিথি। সেলিনা জেটলি ও লিসা হেইডনের পর এই তো ক’দিন আগে এশা দেওল মেয়ের মুখ দেখেছেন। গত ২০ অক্টোবর হাসপাতালে জন্ম নেয় এই শিশু। বাবা ভারত তাখতানির সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয়েছে রাধিয়া তাখতানি। এবার মা হলেন অসিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026