মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯

ডিসেম্বরেই আনুশকা-বিরাটের বিয়ে

ডিসেম্বরেই আনুশকা-বিরাটের বিয়ে

বিনোদন ডেস্ক: তিন দিন আগে প্রকাশিত একটি বিজ্ঞাপনচিত্রের কথা। এতে মডেল হিসেবে বিয়ের মণ্ডপের পাশে বসে আড্ডা দিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। এবার বাস্তবেই ঘটতে যাচ্ছে ব্যাপারটা।

চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন আনুশকা ও ভারতীয় বিরাট। ভারতীয় গণমাধ্যমগুলো মঙ্গলবার (২৪ অক্টোবর) এমন আভাসই দিয়েছে। বিয়ের বর ও কনে হওয়ার জন্য সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।

আনুশকা ও বিরাটের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে বহুদিন ধরে। তাদের বোঝাপড়াও চমৎকার। নিজেদের সম্পর্ক নিয়ে মোটেও লুকোছাপা করেননি তারা। বরং প্রকাশ্যেই প্রেমে হাবুডুবু খেয়েছেন দু’জনে। বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। ভক্তরা তাদেরকে আদর করে ডাকে বিরুশকা।

আর দশজনের মতো আনুশকা আর বিরাটেরও মনোমালিন্য হয়েছে। কিন্তু দিনের শেষে ঠিকই সব ভুলে ভালোবাসার বৃত্তে ফিরেছেন তারা। বিয়ের মধ্য দিয়ে তাদের সম্পর্কের সফল সমাপ্তি হতে যাচ্ছে এ বছরেই।

দীপাবলিতে আমির খানের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেন বিরাট। তখন দঙ্গল তারকা আমির জানতে চান, আনুশকার কোন দিকটি সবচেয়ে ভালো লাগে কোহলির। তার কথায়, ওর যে দিকটি নিয়ে বলতে আমার বেশি ভালো লাগে তা হলো সে খুবই সৎ। সে মন থেকেই সব বলে ও করে।

এরপর আমির পিকে ছবির অভিজ্ঞতা থেকে বলেন, আনুশকার চমৎকার ও দারুণ ব্যক্তিত্ব আছে। অনেক অভিনেত্রীকে নিয়ে কাজ করেছি, কিন্তু সে সবচেয়ে চমৎকার, সোজাসাপটা ও সৎ মেয়ে। এমন মেয়ের সঙ্গে কাজের আনন্দই আলাদা। এর আগেও বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছিলেন আনুশকা ও বিরাট। সেটি ছিল শ্যাম্পুর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026