রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

পাকিস্তানে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে চলেছে

পাকিস্তানে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে চলেছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ২১৭ জন নিহতের। এছাড়া ভূমিকম্পে কমপক্ষে ৩৫০ জন আহত হয়েছেন খবর জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম।

বেলুচিস্তানের মূখ্যমন্ত্রী ড. আব্দুল মালিক বেলুচ ভূমিকম্পের পর আওয়ারান সহ পাঁচটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার আবদুল কাদ্দেস জানান, ধসে যাওয়া ঘরবাড়ির কমপক্ষে ৩০ শতাংশ আওয়ারান জেলার।

পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ পুরো বেলুচিস্তান এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তানের এক মিনিট স্থায়ী ওই ভূমিকম্পের তীব্রতায় ভারতের রাজধানী নয়াদিল্লিও কেঁপে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

এছাড়া, পার্শ্ববর্তী সিন্ধ প্রদেশসহ করাচি, হায়দরাবাদ, জাকোবাবাদ, খাইরপুর এবং নৌশেরো ফিরোজ শহরও ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে। ৭ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ২০ কিলোমিটার গভীরে।

স্থানীয় কর্মকর্তারা জানান, হতাহতের ঘটনা বেশিরভাগ ঘটেছে আওয়ারান শহরের লেবাচে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মির্জা কামরান জিয়া বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। অনেকে ধসে যাওয়া ভবনগুলোতে আটকা পড়েছেন বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026