শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫২

মৌলভীবাজারপ্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দকে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর সংবর্ধনা প্রদান

মৌলভীবাজারপ্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দকে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর সংবর্ধনা প্রদান

গত শুক্রবার শহরের অভিজাত রেস্টুরেন্টে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট, মৌলভীবাজারের উদ্যোগে প্রবাসী কমিউনিটি নেতৃব”ন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংস্থার সভাপতি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার নবনিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মুফতি শামছুল ইসলাম, মৌলভীবাজার থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার জনাব মোহাম্মদ মকিস মনসুর আহমদ, কুইন্সপার্ক বাংলাদেশী এসোসিয়েশন ইউকের চেয়ারম্যান জনাব রেফুল মিয়া, বাংলাট্রিবিউন লন্ডন প্রতিনিধি ও ইউকে বাংলা প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, বাঙ্গালী কালচারাল এসোসিয়েশন ইউকের সাবেক চেয়ারম্যান জনাব এম, আব্দুর রহিম, কমিউনিটি লিডার জনাব খছরু মিয়া, কুয়েত প্রবাসী জনাব তরাজুল ইসলাম সিরাজ, কমিউনিটি লিডার জনাব ইসমাইল খালেক।

হাফিয আবু জাফর রিপনের পবিত্র কালামেপাক তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে নাতে রাসুল (স.) পরিবেশন করেন হাফিয ফরহাদ আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন ডাঃ শাহ মোঃ ওলিউর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অথিতিব”ন্দ স্বেছায় ব্লাড ডুনেট, রোহিঙ্গাদের সাহায্য, মেধাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচী, বর্ন্যাতদের সাহায্য করাসহ সংস্থার যাবতীয় কার্যক্রমের প্রশংসা করে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং সবসময় সংস্থার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক লিয়াকত হোসাইন, ট্রাস্টের সহ-সভাপতি মোস্তফা আহমদ, জাকির আহমদ জবলু, সদস্য মুহিবুর রহমান খাঁন, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, জুবায়ের আহমদ রাজু,মামুনুর রশীদ,আফসার আহমদ,আমীর হামজা মীম,অন্তর হাসান ফজলু, আজিজুল ইসলাম রিয়াদ, রাজন আহমদ, বুলবুল আহমদ প্রমুখ।

– প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026