বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

নওয়াজ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নওয়াজ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তবে তিনি জামিনের জন্য পরিশোধ করে গ্রেপ্তারি এড়াতে পারবেন।

স্থানীয় মিডিয়া বলেছে, দুর্নীতির অভিযোগে শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ার জন্য তার বিরুদ্ধে পাকিস্তানের একটি আদালত তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, তার এই পরোয়ানা জামিনযোগ্য। এর মাধ্যমে তাকে আদালতে অনুপস্থিত থাকার বিষয়ে সতর্ক করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এরপরও তিনি হাজির না হলে আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন। ফলে বিদেশে থাকা নওয়াজ শরীফ যখনই দেশে ফিরবেন তখনই তাকে গ্রেপ্তার করা হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026