শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৫

ভিক্টোরিয়া পার্কের ঐতিহ্য ও সুনাম তুল ধরতে এ.ই.জি’র সাথে চুক্তি করেছে টাওয়ার হ্যামলেটস

ভিক্টোরিয়া পার্কের ঐতিহ্য ও সুনাম তুল ধরতে এ.ই.জি’র সাথে চুক্তি করেছে টাওয়ার হ্যামলেটস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বড় ধরনের ইভেন্ট ও কমিউনিটি অনুষ্ঠানাদি আয়োজনের উপযুক্ত স্থান হিসেবে দেশের সেরা পার্ক পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ককে দেশে বিদেশে তুলে ধরার জন্য আন্তর্জাতিক প্রোমটার এ.ই.জি এর সাথে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

এই চুক্তির ফলে এইজি আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ইস্ট ফেস্টিভ্যালের প্রচারে সর্বাত্মক প্রচেষ্ঠা চালাবে। লাভবক্স ও ফিল্ড ডে ফেস্টিভ্যালের পরিবর্তে ইস্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক কর্মকান্ডকে তুলে ধরতে এবং উৎসব আয়োজন নিয়ে নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে এবং কাউন্সিলের জন্য আয় বাড়াতে কাউন্সিল প্রোমোটার নিয়োগের জন্য চলতি বছরের প্রথম দিকে দরপত্র আহধ্বান করা হয়।

এই চুক্তির আওতায় দুইটি লম্বা সপ্তাহান্তের প্রতি দিন ৪০ হাজারেরও বেশি লোককে হোস্ট করা হবে। উৎসবের ৬ দিনের মধ্যে ৪ দিন কাউন্সিল এবং স্থানীয় কমিউনিটির সাথে যৌথভাবে কাজ করার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি কর্মী ও শিল্পীদের সহায়তায় নিবেদিত থাকবে। প্রতিদিন ১৫ হাজার মানুষ এতে যোগ দেবেন এবং সেখানে স্থাপিত উ্সব অবকাঠামো, যেমন স্টেজ, লাইটস’, শৌচাগার, ইত্যাদি ব্যবহার করা যাবে।

নতুন প্রোমোটার নিয়োগ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, নতুন চুক্তির মধ্যে আমরা কমিউনিটির সুবিধাদি এবং স্থানীয় বাসিন্দাদের ওপর প্রভাব কমানোর বিষয়টিকে সর্বোচ্চচ অগ্রাধিকার দিয়েছি। এটা নিশ্চিত করতে আমি এইজি এর সাথে নিজে মিটিং করেছি। এইজি এর সাথে নতুন এই ডিলের কারণে টাওয়ার হ্যামলেটসে নতুন বিনিয়োগ আসবে এবং তরুণ বয়সী জনগোষ্টি ও শিল্পীদের জন্য বিপুল সুযোগ সম্ভাবনা তৈরী করবে।

মেয়র বলেন, আমাদের এই চুক্তি ভিক্টোরিয়া পার্কের সুরক্ষায় বিনিয়োগে সাহায্য করবে এবং স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে এইজি তাদের সম্পৃক্ত করণ ও ইভেন্টসমূহ আয়োজনের নেতিবাচক প্রভাব কমাতে কার্যকর ভূমিকা পালন করবে। মেয়র জন বিগস আরো বলেন, চলতি সপ্তাহে আমরা মেয়র অব লন্ডনের বারা অব কালচার স্বীকৃতির জন্য আবেদন করেছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026