শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৫

হত্যা ও খুনের সংখ্যা হিসেবে টাওয়ার হ্যামলেটস এগিয়ে: ১২ মাসে ১০ টি হত্যাকান্ড

হত্যা ও খুনের সংখ্যা হিসেবে টাওয়ার হ্যামলেটস এগিয়ে: ১২ মাসে ১০ টি হত্যাকান্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত এক বছরের হিসেবে হত্যা ও খুনের সংখ্যায় গ্রেটার লন্ডনের ভেতরে দ্বিতীয় অবস্থানে আছে টাওয়ার হ্যামসেটস কাউন্সিল। চলতি বছরের জুন থেকে গত ১২ মাসে টাওয়ার হ্যামলেটসে ১০ টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এর মধ্যে শিশু হত্যাও রয়েছে। তবে এই তালিকার শীর্ষে রয়েছে সাউথার্ক কাউন্সিল। সাউথার্কে একই সময়ের ভেতরে ১৩ হতাকান্ড সংগঠিত হয়েছে। এছাড়া ব্রেন্ট এবং ক্রয়ডনে ৯টি করে আর ইলিংয়ে ৮ টি হত্যাকাণ্ড সংঘটিত হয় চলতি বছরের জুন থেকে গত ১২ মাসে।

গত বৃহস্পতিবার দ্যা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করে। রিপোর্টে বলা হয়েছে, সংঘটিত ক্রাইমের দিকেও এগিয়ে আছে টাওয়ার হ্যামলেটস। একই সময়ের ভেতরে টাওয়ার হ্যামলেটসে ৩১ হাজার ৫শ টি ক্রাইম তালিকাভুক্ত করা হয়েছে। যা সংখ্যার বিবেচনায় অন্যান্য বারার তুলনায় ৬ নম্বর স্থানে আছে টাওয়ার হ্যামলেটস।

এদিকে পুলিশ জানিয়েছে, জুন থেকে গত ১২ মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে ৬৬৪টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যা আগের ১২ মাসের তুলনায় ২ শতাংশ কম। অন্যদিকে সাম্প্রতিক সময়ে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনায় লন্ডনে হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পেলেও সার্বিকভাবে হত্যাকান্ডের হার ১২ শতাংশ কমেছে গত এক দশকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026