মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০১

ডিসেম্বরে দেবকে বিয়ে করছেন পাওলি দাম

ডিসেম্বরে দেবকে বিয়ে করছেন পাওলি দাম

বিনোদন ডেস্ক: জীবনের ৩৭টি বসন্ত পেরিয়ে এবার থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এপার এবং ওপার বাংলার জনপ্রিয় নায়িকা টালিউডের ড্রিম গার্ল খ্যাত পাওলি দাম।

টালিগঞ্জের গুঞ্জন সত্যি হলে এ বছরের ৪ ডিসেম্বর ব্যবসায়ী অর্জুন দেবকে বিয়ে করতে চলেছেন পাওলি। ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোতে আপাতত এটিই খবর।

পাওলি যে বিয়ে করতে চলেছেন তার গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। তবে নায়িকা নিজের মুখে কোনও কিছুই স্বীকার করতে চাইছিলেন না। এখনো পাওলি এ ব্যাপারে কিছু বলতে নারাজ। বিয়ে তার কাছে ভীষণ ব্যক্তিগত একটি সিদ্ধান্ত।

তাই গোটা বিষয়টা ব্যক্তিগত পর্যায়েই রাখতে চান। কিন্তু খবর তো ছড়াতেই থাকে। প্রথমে বিয়ের গোটা অনুষ্ঠানই গুয়াহাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত হয়, বিয়ে হবে কলকাতায় মেয়ের বাড়িতে।

খবর অনুযায়ী, গোয়াহাটি বাসিন্দা অর্জুনের সঙ্গে কলকাতার এক পাঁচতারা হোটেলে বিয়ে সারবেন নায়িকা। তারপরই উড়ে যাবেন গোয়াহাটিতে। সেখানেই হবে বৌভাত। সেখানে ১০ ডিসেম্বর ধুমধাম করে হবে পাওলি-অর্জুনের রিসেপশন।

ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে পাওলির প্রথম দেখা হয় ইতালিতে। সেখানেই প্রথম আলাপ। এর পরই ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। দীর্ঘ প্রেমের পর এবার ‘সামাজিক বন্ধনে’ আবদ্ধ হতে চলেছেন পাওলি-অর্জুন।

পাওলির বন্ধুমহল অবশ্য অর্জুনকে চেনে ‘জোজো’ নামেই। অর্জুনকে ওই নামেই ডাকেন পাওলি। ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে বরাবরই গোপনীয়তা বজায় রাখতেই পছন্দ করেন মনের মানুষ সিনেমার এই নায়িকা। তাই নিজের বিয়ে নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026