রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪০

আমতলীতে কমিউটি পুলিশিং ডে ২০১৭ ইং উদযাপন

আমতলীতে কমিউটি পুলিশিং ডে ২০১৭ ইং উদযাপন

সারা দেশের ন্যায় প্রথমবারের মতো আমতলীতে উদযাপন হলো কমিউনিটি পুলিশিং ডে-২০১৭।

২৮ অক্টোবর শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে আমতলী থানার উদ্যোগে সকাল ১০ টায় আমতলী পৌর শহরে একটি বিশাল র‌্যালী বের করা হয়। বিভিন্ন স্লোগান-নিয়ে রং বে-রং এর বিভিন্ন প্লে-কার্ড, ফেষ্টুন ও ব্যানারে সজ্জিত র‌্যালীটি আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিউটি পুলিশিং এর সভাপতি গুলিশাখালী ইউ/পি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মিয়া এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন।

বিশেষ অতিধি হিেেব উপস্থিত ছিলেন, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্যাহ, ইউ/পি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ হারুন অর-রশিদ, মোঃ আকতারুজ্জামান বাদল খান, মোঃ মোতাহার হোসেন মৃধা, এ.কে.এম. নুরুল হক তালুকদার, কমিউনিটি পুলিশিং এর উপজেলা সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার, এনএসএস এর নির্বাহী পরিচালক মোঃ সাহাবুদ্দিন পান্না। এসময় কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ সাধারন জনগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অনেক দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু আছে। জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপন করাই কমিউনিটি পুলিশের লক্ষ্য। এলাকার জনগণ যেন কমিউনিটি পুলিশের সঙ্গে যুক্ত হতে পারে।

বক্তারা আরও বলেন, কমিউনিটি পুলিশিং-এ নাগরিকরা এলাকার সমস্যা সমাধানের সুযোগ পায় এবং অপরাধ ও অপরাধী দমন প্রতিরোধে পুলিশি ব্যবস্থা গ্রহণের জন্য সক্রিয় ভূমিকা রাখতে পারে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025