বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:১৮

গুগলের বাণিজ্যিক অনুমতি পেল অনলাইন চ্যানেল লাভ টিভি

গুগলের বাণিজ্যিক অনুমতি পেল অনলাইন চ্যানেল লাভ টিভি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন টিভি চ্যানেল (lovetv24.com) লাভ টিভিকে বাণিজ্যিক ভাবে অন্তর্ভুক্ত করলো গুগল। যা গত ৩০ সেপ্টেম্বর যাত্রা শুরুর মাত্র ৩০ দিনের মাথায় এই স্বীকৃতি লাখ করলো এই জনপ্রিয় অনলাইন টিভি।

এই চ্যানেলটিকে অনেক বড় অগ্রগতি ভাবছেন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক নাট্যকার ও নির্মাতা শিমুল সরকার। তিনি বলেন, আমরা বাংলাদেশে একেবারেই ভিন্ন রকম একটা টিভি মুভমেন্ট করতে চাই। এটি শুধুই সারা বিশ্বের তরুণ প্রজন্মের চ্যানেল। শতভাগ বিনোদনমূলক এই চ্যানেল প্রথম যে কাজটি করবে তা হলো, মৌলক কন্টেন্ট এবং বাণিজ্যের পিছনে না ছুটা।

শিমুল সরকার বিশ্বাস করেন, মৌলিক ব্যতিক্রমী কন্টেন্ট থাকলে বাণিজ্য এম্নিতেই ঘরে হেঁটে হেঁটেই আসবে। এখন চ্যানেলটি দর্শকদের জন্য ফ্রি হলেও ৬ মাস পর এটি হয়ে যাবে পে চ্যানেল। প্রবাসীদের জন্য মাসিক দুই ডলার হলেও বাংলাদেশী দর্শকদের জন্য সেটি ১ ডলারের কমই হবে। শিমুল সরকার বিশ্বাস করেন ভাল বিনোদন কখনও বিনে পয়সায় পাওয়া যায় না। ‘চার্লি চ্যাপলিন’, ‘গোপাল ভাঁড়’, ‘হিটলার’, ‘হুমায়ূন আহমেদ’, ‘মীরজাফর’ সহ বিশ্ব আলোড়িত নানা চরিত্র নিয়ে লাভ টিভি কাজ করছে। থাকছে তরুণদের জন্য প্রতি সপ্তাহে বাইক, গাড়ি ল্যাপটপের মত লোভনীয় পুরস্কার, জিতে নেয়ার আকর্ষনীর বুদ্ধির খেলা। বড় দুটি রিয়েলিটি শো আসছে যা টিভি দর্শক আগে কোথাও এমন বৃহৎ চ্যানেল ভাবনা নিয়ে অগ্রসর হননি বা কখনও দেখেন নি। এসব কিছুর জন্য আরও এক বছর সময় চাইলেন শিমুল সরকার।

আগামী দুই বছরের মধ্যে বাংলা ভাষার সবথেকে জনপ্রিয় চ্যানেল হতে চায় লাভ টিভি। এখন শুধুই সময়ের অপেক্ষা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025