বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:২২

বার্মিংহামের বাঙালীরা খালেদ মাহমুদ এমপির কাছে স্বারকলিপি প্রদান করে বৃটেনে ক্বারী শিল্পে ষ্টাফ সংকটের আবেদন জানালেন

বার্মিংহামের বাঙালীরা খালেদ মাহমুদ এমপির কাছে স্বারকলিপি প্রদান করে বৃটেনে ক্বারী শিল্পে ষ্টাফ সংকটের আবেদন জানালেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে প্রায় ১২ হাজার রেস্টুরেন্ট ইউকের অর্থনীতিতে বছরে প্রায় পাঁচ বিলিয়ন পাউন্ড অবদান সহ ব্রিটেনে কারী শিল্প বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিলিয়ন পাউন্ডের এই কারীশিল্প বর্তমানে স্টাফ সংকটের জন্য সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে৷

আর যারা ব্রিটেনে দীর্ঘ দিন ধরে অভার ষ্টে থাকা বৈধ কাগজ বিহীন স্কিল ওয়ার্কার বা বৈধ হওয়ার আবেদন জুলন্ত অবস্থায় আছে সেই সকল স্কিল ওয়ার্কারদের বৈধতার দাবীতে ব্রিটেনের প্রভাবশালী ব্রিটিশ এমপি খালেদ মাহমুদের কাছে স্বারকলিপি হস্তান্তর করেছে বার্মিংহামের বাঙালীরা

এ সংকট থেকে উত্তরণের জন্য ব্রিটেনে দীর্ঘ দিন ধরে অভার ষ্টে থাকা বৈধ কাগজ বিহীন স্কিল ওয়ার্কার বা বৈধ হওয়ার আবেদন জুলন্ত অবস্থায় আছে সেই সকল স্কিল ওয়ার্কারদের বৈধতা প্রদানে সরকারের উপর চাপ বাড়াতে ও জনমত গঠনের লক্ষে চলমান ক্যাম্পইনের ধারাবাহিকতায় ইয়ং লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশীর চেয়ারম্যান জয়নাল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যের লেবার পার্টির প্রভাবশালী বার্মিংহামের পেরিবারের ব্রিটিশ এমপি খালেদ মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্বারকলিপি হস্তান্তর করে।

স্বারকলিপিতে এসব অবৈধ অভিবাসীদের বৈধতা দিলে তারা বোঝা নয় বরং ব্রিটিশ অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ও কারীশিল্পে বর্তমানে স্টাফ সংকট সমাধানে এসব অভিবাসীদের বৈধ করে কাজ করার সুযোগ প্রদান সম্বলিত প্রস্তাবের স্বপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে তা ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করার জন্য বার্মিংহামের পরিবারের পক্ষ থেকে ব্রিটিশ এমপি খালেদ মাহমুদের প্রতি অনুরোধ জানান।

এই সময় ক্যাম্পইনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজু আহমেদ, হেলাল আহমদ, মনসুর আলম, আব্দুল হান্নান, সাজন মিয়া, দেওয়ান ইমরান, সুহেল আহমদ, সুজন মিয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেবার পার্টির ইয়ার্ডলীর সিএলপির ভাইস চেয়ার সাদেক মিয়া সমছু, তারেক চৌধুরী, আবু হায়দার চৌধুরী সুইট, আশিক মিয়া, আমিরুল ইসলাম বেলাল, রহমত আলী, আলী আহমদ, কবির আহমদ প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025