শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এর ২০১৭ সালের ক্রিসমাস কার্ডের নতুন ডিজাইনের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই ক্রিসমাস কার্ড কম্পিটিশান বা প্রতিযোগিতায় বারার অনুর্ধ ১১ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। বিজয়ী ডিজাইন দিয়ে ক্রিসমাস কার্ড ছাপা হবে এবং পুরস্কার হিসেবে বিজয়ীরা পাবে বুক টোকেন।
এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, আমাদের এই বারায় অনেক প্রতিভাবান শিশু কিশোর রয়েছে। আমি এই বছরের সেরা ডিজাইনগুলো দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি। কিভাবে অংশ নেয়া যাবে বারায় বসবাসকারী অথবা বারার স্কুলের শিক্ষার্থী, যাদের বয়স ৫ থেকে ১১, তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
ডিজাইনটি এ৫ সাইজের কাগজে ল্যান্ডস্কেপ বা প্রোট্রোটে করা যাবে। মৌলিক, সৃজনশীল ও বর্ণিল হতে হবে। ডিজাইনে কোন গ্লিটার ব্যবহার করা যাবে না। ডিজাইনের পেছনে শিশুর নাম, বয়স, ফোন নাম্বার, স্কুল ও বাসার ঠিকানা উল্লেখ করতে হবে।
ডিজাইন আগামী ২৪ নভেম্বর বিকাল ৫টার মধ্যে আলিসন ল্যাংলি, টাওয়ার হ্যামলেটস কমিউনিকেশনস ডিপার্টমেন্ট, টাউন হল, মালবারি প্লেস, ক্লোভ ক্রিসেন্ট, লন্ডন ই১৪ ২বিজি – এই ঠিকানায় পাঠাতে হবে।