বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৭

রাখাইন সফরে সুচি

রাখাইন সফরে সুচি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রথমবারের মতো রাখাইনের উত্তরাঞ্চল পরিদর্শন করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তিনি এ সফর করেন। নিরাপত্তার কথা মাথায় রেখে তার এ সফরের কথা গোপন রাখা হয়েছিল। তার মুখপাত্র জাওয়া হতাই এর আগে রোহিঙ্গাদের ফেরত দিতে বাংলাদেশ গড়িমসি করছে এমন অভিযোগ করলেও, সুচি বলেছেন, ‘শরণার্থীদের’ ফেরত নেয়ার পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, ২৫ শে আগস্ট পুলিশ ও সেনাবাহিনীর ওপর আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) হামলার পর রাখাইনজুড়ে যে নৃশংসতা শুরু হয় তারপর এই প্রথম সে রাজ্য সফরে এলেন সুচি।

তিনি রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ে সফর করেন। সেখান থেকে তিনি রাখাইনের উত্তরাঞ্চলে যান। রোহঙ্গা মুসলিমদের বেশির ভাগ গ্রাম এই অঞ্চলে অবস্থিত। তবে তিনি সেখানে কোনো জনসভা করেছেন কিনা বা বক্তব্য রেখেছেন কিনা তা জানা যায় নি।

২০১৫ সালে নির্বাচনী প্রচারণার সময় তিনি রাখাইনের দক্ষিণাঞ্চল সফর করেছিলেন। ওই এলাকায় খুব বেশি সহিংসতা নেই। তার সফর নিয়ে রাখাইন সরকারের উপ পরিচালক তিন মুয়াং সয়ে বলেছেন, স্টেট কাউন্সিলর সবেমাত্র পৌঁছেছেন।

তিনি রাখাইনের উত্তরাঞ্চল মংডুতে যাচেছন। সঙ্গে রয়েছেন সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। ওদিকে সুচির মুখপাত্র জাওয়া হতাই বলেছেন, নিরাপত্তার বিষয়টি নিয়ে তাদের উদ্বেগ আছে। তাই সুচির এই সফর পরিকল্পনাটি আগে প্রকাশ করা হয় নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026